ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।
স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।
গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

কুখ্যাত ফরাসি-ভারতীয় ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজের জীবন ও কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘ তিন দশক ধরে ভারতের বিভিন্ন রাজ্যের বিলাসবহুল হোটেলগুলোতে প্রতারণা চালানোর অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে চার কারারক্ষীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পুনেতে আবাসন ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হরিয়ানার গুরুগ্রামের মানেসার থেকে প্রায় একই ধরনের এক নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) বিরল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনাকে ঘিরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমালোচনা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
৩ ঘণ্টা আগে