
‘রাখি বন্ধনের শুভেচ্ছা, দিদি...দয়া করে মা-বাবাকে একা ছেড়ে যেও না।’ বোনকে রাখি বন্ধনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে এ ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম রোহিত সাহেবরাও ধনগর। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। রাখি বন্ধনের দিন বাবার সঙ্গে বোনের বাড়িতে গিয়ে রাখি পরে আসে রোহিত।
বাড়িতে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রোহিত। ক্যাপশনে আবেগঘন একটি লেখাও ছিল। সেখানে লেখা, ‘দিদি, সবকিছুর খেয়াল রেখো। মা-বাবাকে একা ছেড়ে যেও না। আমি চলে যাচ্ছি।’
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোহিত এক বন্ধুকেও ভিডিও বার্তা পাঠিয়েছিল। সেখানে সে জানায়, অনলাইন গেম খেলতে গিয়ে টাকা খোয়ানোর কথা। বার্তাটি পেয়ে ওই বন্ধু ও অন্য কয়েকজন দ্রুত রোহিতের বাড়িতে ছুটে যায়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই রোহিতের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রোহিত আরেক পোস্টে লিখেছিল, ‘আমি যখন পরেরবার ফিরে আসব, তখন সবার প্রিয় হয়ে উঠব। যে দাগগুলো রয়ে গেছে, সেগুলো মুছে দেব। কারও চোখ ভিজবে না এবং কারও হৃদয় থেকে কিছু কেড়ে নেব না...’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহনে উপযোগী একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে পরীক্ষা করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার এক প্রাণঘাতী হামলায় অন্তত ২৭ জন বেসামরিক...
১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার ও চাপ বৃদ্ধি করার পটভূমিতে আমেরিকান ক্যাম্পাসগুলো থেকে কয়েক ডজন খ্যাতনামা অধ্যাপক ও গবেষককে নিজেদের দেশে নিয়ে আসছে কানাডা।
৩ ঘণ্টা আগে
হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত নেপালে বৈরী আবহাওয়ার কারণে আজ শনিবার অনুসন্ধান ও উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার রয়টার্সকে জানান, বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার...
৪ ঘণ্টা আগে
বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে তিনি। এর মধ্যে গত দুই বছরে তিনবার হত্যাচেষ্টা। প্রথম মেয়াদেও খুব একটা সুবিধার কাটেনি তাঁর। এসব দেখে বড় হওয়া ছেলে ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প যেন অনেকটাই নিজেকে ‘লোকচক্ষুর আড়ালে’ রাখাটা ঠিক মনে করেন।
৪ ঘণ্টা আগে