ফৌজদারি কার্যবিধির সন্ত্রাসী আইনের সংজ্ঞা সংশোধন করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির অর্থনৈতিক নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ জাল মুদ্রা ছড়ানোকেও সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার এই আইন পাস করা হয়। খবর এনডিটিভির।
সংশোধিত আইনে আরও রয়েছে, অপহরণ, কাউকে শারিরীকভাবে আহত করা বা কোনো সরকারি কর্মকর্তাকে হত্যা। এগুলো ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রস্তাবিত খসড়ায় রয়েছে, যা বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনকারী তিনটি বিলের মধ্যে একটি।
গত আগস্টে সংসদে প্রথম বিএনএস সহ অন্য দুটি বিল—ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম পেশ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটির কাছেও পাঠানো হয়। কমিটির সুপারিশ যুক্ত করতে চলতি সপ্তাহের শুরুতে বিলগুলো প্রত্যাহার করা হয়।
তিনটিরই সংশোধিত সংস্করণ মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় পেশ করা হয়।
বিএনএসের ১১৩ ধারা অনুসারে, ভারতের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে যারা জাল রুপি তৈরি, চোরাচালান বা প্রচলনের মাধ্যমে হুমকি দেয় বা হুমকি দিতে পারে—তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
কেউ সন্ত্রাসী কাজের জড়িত প্রমাণিত বা দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা এমন কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে, প্ররোচনা দেয়, প্ররোচিত করার চেষ্টা করে বা জেনেশুনে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে তাঁদের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নারীর প্রতি নিষ্ঠুরতার সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণও সংশোধন করা হয়েছে। এই সংশোধন খানিকটা বিএনএসের আগের ৮৫ ধারার পুনরাবৃত্তি। এই ধারা অনুযায়ী, স্ত্রীকে নির্যাতনের ঘটনা প্রমাণ হলে স্বামী বা তাঁর পরিবারের সদস্যদের তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিএনএসে আগে অবশ্য নারীর প্রতি ‘নিষ্ঠুর আচরণের’ বিষয়টি সংজ্ঞায়িত ছিল না। তবে এবার এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, নারীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ও সমগুরুত্ত্বের।
কমিটি বিএনএসের আওতায় পরকীয়াকে বহাল রাখা জন্য সুপারিশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এ সুপারিশ বাতিল করে দিয়ে বলেছিল, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক, লিঙ্গের সেকেলে ধারণাকে জিইয়ে রাখে এবং নারীর মর্যাদাকে হ্রাস করে।
একই বছর আদালত সম্মতিপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামীতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
১ ঘণ্টা আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে