এনিডিটিভ: হাসপাতাল গুলোতে শুধুমাত্র অক্সিজেন সরবরাহ না থাকায় করোনা রোগীদের মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতা এবং একটি অপরাধমূলক কাজ যা ``গণহত্যার চেয়ে কম কিছু নয়’’। গতকাল মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট এমন কড়া মন্তব্য করেন।
উত্তর প্রদেশের লখনউ ও মিরাট জেলায় অক্সিজেনের অভাবজনিত কারণে কোভিড -১৯ রোগীর মৃত্যু ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর উত্তর প্রদেশের আদালত এমন মন্তব্য করলেন। আদালত এই ঘটনাগুলোর তদন্তেরও নির্দেশ দেন।
বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ উত্তর প্রদেশে রাজ্যে কোভিড–১৯ বিস্তার এবং কোয়ারেন্টাইন সেন্টারের দুরাবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই তদন্তের নির্দেশ দেন।
আদালত লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট এবং মিরাটের জেলা ম্যাজিস্ট্রেটকে ৪৮ ঘন্টার মধ্যে এ জাতীয় ঘটনা তদন্ত করতে নির্দেশ দেন। পাশাপাশি পরবর্তী শুনানিতে তাদেরকে অনলাইন আদালতে হাজির হয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত রোববার মিরাটের মেডিকেল কলেজের নতুন ট্রমা সেন্টারের আইসিইউতে পাঁচজন রোগী মারা যায়। এই খবর ভাইরাল হলে পরে এটি উত্তর প্রদেশের আদালতকে অবহিত করা হয়।
এদিকে রোগীদের চাহিদা থাকার পরেও অক্সিজেন সরবরাহ না থাকায় সান হাসপাতাল, গোমতী নগর, লখনউ এবং মিরাটের আরও অন্যান্য বেসরকারী হাসপাতালগুলোও কোভিড -১৯ রোগীরা চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে এনডিটিভি জানিয়েছে।

যুদ্ধবিরতির আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আজ বুধবার আবারও ইরানের ওপর কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক অভিবাসীর ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন, যাঁদের অধিকাংশই মুখে মাস্ক পরে ছিলেন...
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং লোকসভায় সংসদীয় দলে নজিরবিহীন ভাঙনের মুখে দাঁড়িয়ে ভারতের জাতীয় রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
৭ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃণমূল কংগ্রেসে (টিএমসি) এক নজিরবিহীন অভ্যন্তরীণ বিদ্রোহের আভাস পাওয়া যাচ্ছে। দলটির অন্যতম পরিচিত মুখ এবং যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষ এবার দলটির ভেতরে তৈরি হওয়া একটি ‘বিদ্রোহী’ গ্রুপে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে