
‘আমি তাকে (কেজরিওয়ালকে) বহুবার বলেছি, মদের বিষয়টি এড়িয়ে যাও। কিন্তু সে এই খাত থেকে অর্থ উপার্জনের জন্য নীতি বানিয়েছিল।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার নিয়ে এমন মন্তব্যই করেছেন দুর্নীতিবিরোধী আন্দোলনের পুরোধা আন্না হাজারে। অরবিন্দ কেজরিওয়াল নিজেও ২০১১ সালে হাজারের সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই আন্দোলনের মাধ্যমেই তাঁর রাজনীতিতে উত্থান।
শুরুতে আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের পরামর্শ দাতা বা গুরু হিসেবে কাজ করেছেন। পরে অবশ্য দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আম আদমি পার্টির মদ নীতি তৈরি করা উচিত হয়নি উল্লেখ করে আন্না হাজারে বলেছেন, ‘আমি খুবই মর্মাহত যে, অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মানুষ যে কি না একসময় আমার সঙ্গে কাজ করেছে, মদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে–ই কি না আজ মদনীতি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।’
কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে আন্না হাজারে বলেন, ‘কিন্তু এখন আর কী করার? যা ঘটার তা আইন অনুসারেই ঘটবে।’
আন্না হাজারে ২০১১ সালে ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন। সেই আন্দোলন থেকেই কেজরিওয়ালের আম আদমি পার্টির উত্থান। সে সময় আন্না হাজারে নির্বাচনী রাজনীতির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়ালকে ‘আশীর্বাদ’ করেছিলেন। তবে এরপর তিনি বিভিন্ন বিষয়ে আম আদমি পার্টির সমালোচনা করেছেন।
কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় দিল্লি সরকারের ২০২১–২২ সালের মদ আবগারি নীতিকে ঘিরে। অভিযোগ ওঠে, ওই নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছিল। পরে অবশ্য ওই নীতি বাতিল করা হয়। তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির অভিযোগ, এই নীতি করে আম আদমি পার্টির নেতারা ১০০ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন।
আন্না হাজারের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এএপি নেতা দিলীপ পান্ডে বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, যদিও এই সামাজিক আন্দোলন কর্মীকে সম্মান করে, তবে তিনি কখনই শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলেননি।
তিনি বলেন, যখন হিমান্ত বিশ্ব শর্মার মতো নেতারা যার বিরুদ্ধে বিজেপিই এক সময় প্রচারণা চালিয়েছিল এবং দুর্নীতির অভিযোগ তুলেছিল, জাফরান শিবিরে (বিজেপি) যোগ দেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং অজিত পাওয়ারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, তিনি জাফরান শিবিরে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। এসব নিয়ে তিনি কোনো কথা বলেন না। এটা খুবই বেদনার।
অবশ্য ২০১৯ সালে এক সাক্ষাৎকারে আন্না হাজারে বলেছিলেন, ২০১৪ সালে বিজেপি এবং এএপি তাঁকে ব্যবহার করে ক্ষমতা গেছে। কিন্তু এরপরই তিনি তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন!

প্রশ্নফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি। এদিকে আন্দোলন নিয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বিজেপি।
৭ মিনিট আগে
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি লক্ষ্য করে...
১৯ মিনিট আগে
ইরানে ফের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতের দিকে পারস্য উপসাগর এলাকায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। সেই হামলার জবাবে দেশটিতে পাল্টা আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী।
১ ঘণ্টা আগে
ওমান উপকূলে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে ওই হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
১৩ ঘণ্টা আগে