যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিতে অনিয়মের অভিযোগ ওঠার পর তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে তিনি এই ঘোষণা দেন।
বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার জমা দেওয়া পদত্যাগপত্রে এই অভিযোগ একরকম স্বীকারও করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অব্যাহতিপত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।
শার্প আরও বলেছেন, বিবিসিকে অগ্রাধিকার দিতেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছন। তবে আগামী জুন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। জুনের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন নতুন কেউ।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সুপারিশে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রিচার্ড শার্প। কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পরই অভিযোগ ওঠে—নিজের প্রভাব খাটিয়ে এবং সরকারি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১০ কোটি ৫৮ লাখ টাকা) ব্যাংক ঋণ পেতে মধ্যস্থতা করেছিলেন শার্প। এই কাজ তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদের জন্য বরিস জনসনের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।
এই অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখা শুরু করে যুক্তরাজ্য সরকারের ব্যাংক ঋণবিষয়ক পর্যবেক্ষক সংস্থা। তদন্তে বিবিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তার জেরেই শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শার্প।
যুক্তরাজ্যভিত্তিক অপর সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কোম্পানির চেয়ারম্যানের এই ‘গোপন বোঝাপড়া’ প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপকভাবে বিব্রত ও ক্ষুব্ধ বোধ করছেন বিবিসি যুক্তরাজ্য শাখার কর্মীরা।
এ বিষয়ে জানতে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে বিবিসির প্রতিনিধিরা জিজ্ঞাসা করেন। তবে বরিস সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই গাড়িতে উঠে চলে গেছেন।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১০ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে