আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় আরব লিগের বার্ষিক শীর্ষ সম্মেলন চলাকালীনই দেশটি সফরে গেলেন তিনি। সৌদি আরবে এটিই তাঁর প্রথম সফর। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে জেলেনস্কি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এগিয়ে নিতেই এই সফর।’
ওই টুইট বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোয় আটক রাজনৈতিক বন্দীদের মুক্ত করা, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এবং জ্বালানিসংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন।
জেলেনস্কি আরও বলেন, ‘সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সহযোগিতার জায়গাকে নতুন একটি মাত্রায় নিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।’
সৌদি আরবে আরব লিগের সম্মেলনে অংশ নেওয়ার কথা জেলেনস্কির। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট বেশ কয়েকটি দেশ সফর করেছেন। জেলেনস্কির সফরগুলো মূলত ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ তাঁর মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। খুব শিগগিরই জি–৭ বৈঠকে যোগ দিতে জাপানে যাবেন।
মধ্যপ্রাচ্যে রাজনীতির নতুন মোড় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। এক দশকেরও বেশি সময় পর আরব লিগে ফিরেছে সিরিয়া। প্রেসিডেন্ট আসাদ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। চিরশত্রু ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর এতে মধ্যস্থতা করছে চীন। সম্প্রতি রাশিয়ার সঙ্গেও সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে ইঙ্গিত মিলছে।
বিপরীতে দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াদের।
এর মধ্যে জেলেনস্কির সৌদি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবহ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের কাছ থেকে যথেষ্ট অস্ত্র সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে ইউক্রেন।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪০ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে