Ajker Patrika

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সরকারকে ‘অপছন্দ’ করে, তবে শুরুতেই তাদের সঙ্গে ‘সংলাপে বসা’ উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ওয়াশিংটনের একপক্ষীয় নীতির সমালোচনা করে তিনি এই পরামর্শ দেন।

সের্গেই লাভরভ বলেন, ‘বিশ্বের কোনো দেশই কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে অস্বীকার করেনি; বরং যুক্তরাষ্ট্রই প্রথম বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয় এবং পরে নিজেরা সেই চুক্তি থেকে সরে দাঁড়ায়।’

লাভরভের এই মন্তব্য এমন এক সময়ে এল; যখন ইরান, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। রাশিয়ার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার চেয়ে নিষেধাজ্ঞা ও একতরফা সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

লাভরভের এই বক্তব্য মূলত তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্থির কূটনৈতিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। যেখানে দুই পক্ষ আলোচনার টেবিলে থাকলেও বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের নৌবন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, হরমুজ প্রণালি হয়ে কোনো জাহাজ ইরানি বন্দরে যেতে পারবে না এবং বাইরেও বেরোতে পারবে না। একই সময়ে তিনি বলছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং দু-তিন দিনের মধ্যে ভালো কোনো খবর পাওয়া যাবে। তাঁর এই দ্বিমুখী আচরণের কারণে বর্তমান আলোচনার পরিস্থিতি অনেকটা নড়বড়ে অবস্থার মধ্যে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুর থেকে নারীদের যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

একযোগে আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর

অবরোধের মধ্যেই হরমুজে ঢুকে পড়ল মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত আরেক সুপারট্যাংকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত