
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, পুতিনের পদক্ষেপগুলোকে ‘বিনা শাস্তিতে’ মেনে নেওয়া যায় না। রাশিয়াকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর রাশিয়ার সর্বশেষ হামলার পর আমি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ঊর্ধ্বতন প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে কথা বলেছি। আমরা (যুক্তরাজ্য এ ইইউ) পুতিন শাসিত রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছি। একই সঙ্গে আমরা এ বিষয়েও একমত হয়েছি যে আমরা ইউক্রেনের পাশে থাকব।’
এদিকে এক টুইটার পোস্টে লিজ ট্রাস লিখেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তিনি দিমিত্রোকে বলেছেন, ‘আমরা ইউক্রেনের পাশে আছি। অন্যান্য মিত্র দেশের মতো যুক্তরাজ্যও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো এবং এ ঘোষণার পরই বিদ্রোহী অঞ্চল দুটিতে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরই রাশিয়া সমর্থিত ওই দুই অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগে একই ধরনের ঘোষণা দিল যুক্তরাজ্য।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৯ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৯ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
১০ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১২ ঘণ্টা আগে