সোবেসেডনিক নামে মস্কো-ভিত্তিক এক সাপ্তাহিক সংবাদপত্রকে গত সপ্তাহে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছিল রুশ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশনাটি বন্ধ করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এটির এক কর্মী।
এ বিষয়ে মঙ্গলবার মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সোবেসেডনিক পত্রিকাকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে ঘোষণা করেছিল রুশ কর্তৃপক্ষ। পত্রিকাটির বিরুদ্ধে রাশিয়ার সরকারি নীতি সম্পর্কে ভুল তথ্য প্রদান এবং দেশটির সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া খবর প্রকাশের অভিযোগ আনা হয়। পাশাপাশি দাবি করা হয়, এটি ইউক্রেনে রাশিয়ার হামলারও বিরোধিতা করে।
এবার পত্রিকাটির সংবাদদাতা এলেনা মিলচানভস্কা অন্য একটি স্বাধীন সম্প্রচারমাধ্যমকে বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে আমাদের অবশ্যই ঘোষণা করতে হচ্ছে যে, সোবেসেডনিককে বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর আমরা এর সব প্রকাশনা স্থগিত করতে বাধ্য হয়েছি।’
রুশ বিচার মন্ত্রণালয়ের তালিকায় সোবেসেডনিককে বিদেশি এজেন্ট ঘোষণাকে চ্যালেঞ্জ করা হবে বলেও উল্লেখ করেন এলেনা।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়নের প্রথম রঙিন সংবাদপত্র হিসাবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করা সোবেসেডনিক শুধু রাশিয়ায় নয়, লাটভিয়া, বেলারুশ, আর্মেনিয়া এবং ইসরায়েলেও প্রকাশিত হতো।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার পুতিনবিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর চার দিন পর তাঁকে নিয়ে দুই পৃষ্ঠার একটি বড় প্রবন্ধ প্রকাশ করে সোবেসেডনিক। প্রবন্ধটির কাভারে হাস্যরত নাভালনির বড় একটি ছবি ব্যবহার করা হয়েছে।
এলেনা জানিয়েছেন, সংবাদপত্রটির প্রচার কমপক্ষে দুই থেকে তিন মাসের জন্য স্থগিত করা হবে। এই সময়ের মধ্যে এটি আদালতে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্তির বিরুদ্ধে লড়াই করবে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪৪ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে