শেষ হয়েছে রানির অন্ত্যেষ্টিক্রিয়া। স্থানীয় সময় আজ সোমবার সেন্ট জর্জ চ্যাপেলে তাঁকে সমাহিত করা হয়। এ সময় তাঁকে চিরবিদায় জানাতে বাদকেরা প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির কফিন সমাহিত করার সময় বাদকেরা বিলাপসংগীত বাজিয়ে শোনান। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানির জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর প্রার্থনায় বলেন, ‘পৃথিবীতে শান্তিতে বসবাস করো; সাহসী হও, যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখো, মন্দের বদলে কারও মন্দ কোরো না; দুর্বল হৃদয়কে শক্তিশালী করো, দুর্বলদের সমর্থন করো, দুঃখীকে সাহায্য করো, সব মানুষকে সম্মান করো, ভালোবাসো ও প্রভুর সেবা করো, পবিত্র আত্মার শক্তিতে নিজেকে বলীয়ান করো।’
আর্চবিশপ অব ক্যান্টারবুরি আরও বলেন, ‘এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনার মধ্যে থাকুক এবং সর্বদা আপনার সঙ্গে থাকুক। আমিন।’
চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।
এদিকে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ দুই হাজারেরও বেশি অতিথি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর রানির এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় কয়েক ঘণ্টাজুড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিনব্যাপী এই অন্ত্যেষ্টিক্রিয়া স্থানীয় সময় আজ সোমবার শেষ হয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়।
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উল্লিখিত দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদল যোগ দিয়েছিল। তবে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।
রানি দ্বিতীয় এলিজাবেথকে বহনকারী গান ক্যারিজটি ব্রিটেনের মহারানি বলে খ্যাত ভিক্টোরিয়ার মরদেহও বহন করেছিল। রানির মরদেহ ওয়েস্টমিনস্টার অ্যাবে নিয়ে যাওয়ার সময় প্রায় ৬ হাজার সৈন্য অংশ নেন।
আজ সোমবার ভোর থেকে শুরু হয় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। গত ৮ সেপ্টেম্বর তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সাত দশক তিনি ব্রিটেনের রানির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।

ইউক্রেনে আজ বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভের একজনও রয়েছেন। হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান আকাশে পাঠায়।
৩৪ মিনিট আগে
পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ সহযোগীর স্বজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার এমন এক পাহাড়, যা গুনতে গিয়ে হিমশিম খেয়েছে গণনাকারী যন্ত্রও। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, টাকা গুনতে আনা পাঁচটি যন্ত্রই বিকল হয়ে যায়। বীরভূমের বাসিন্দা মিনার মন্ডলের বাড়ি থেকে শেষ পর্যন্ত...
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ‘গণহত্যা’ চলাকালে ভারত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার জাপানের কিউশু দ্বীপের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিপুলসংখ্যক ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগ ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে রাতদিন কাজ করে যাচ্ছেন। ভূমিকম্পের সময় একটি শপিং সেন্টারের একাংশ ধসে পড়ার পর বেশ...
৪ ঘণ্টা আগে