
হাঙ্গেরির রাজনীতিতে আমূল পরিবর্তনের ঢেউ এবার আন্তর্জাতিক কূটনীতিতেও বড়সড় ঝাঁকুনি দিচ্ছে। হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার গতকাল সোমবার এক ঘোষণায় জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি হাঙ্গেরির মাটিতে পা রাখেন, তবে তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তাঁর সরকার।
সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ছিলেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র। নেতানিয়াহুকে সুরক্ষা দিতে ওরবান সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে হাঙ্গেরির সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু পিটার ম্যাগিয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল ‘তিসজা’ (Tisza) ক্ষমতায় আসার পর আগামী ২ জুনের মধ্যে এই সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া স্থগিত করবে। এর ফলে হাঙ্গেরি আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বহাল থাকবে এবং আদালতের নির্দেশ মানতে বাধ্য থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাগিয়ার বলেন, ‘আমি বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছেও পরিষ্কার করেছি। হাঙ্গেরি আইসিসির সদস্য হিসেবে থাকবে এবং আমাদের ভূখণ্ডে যদি এমন কেউ প্রবেশ করেন যার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তবে তাঁকে অবশ্যই হেফাজতে নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
নেতানিয়াহুর আগামী শরতে হাঙ্গেরি সফরের কথা রয়েছে। ওরবানের আমন্ত্রণে তিনি এই সফরে রাজি হয়েছিলেন। কিন্তু ম্যাগিয়ারের এই নতুন ঘোষণা সেই সফরকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
তবে ইউরোপের সব দেশ ম্যাগিয়ারের মতো কঠোর অবস্থানে নেই। ফ্রান্স এবং ইতালি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, কূটনৈতিক দায়মুক্তির কারণে তারা হয়তো নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না। জার্মানির তৎকালীন চ্যান্সেলরও এর আগে একই ধরনের সংশয় প্রকাশ করেছিলেন। আইসিসি সনদের ৯৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, অনেক দেশই যুক্তি দিচ্ছে যে অন্য রাষ্ট্রের প্রধানকে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে।
তবে পিটার ম্যাগিয়ারের এই অবস্থান হাঙ্গেরির পররাষ্ট্রনীতিতে এক নতুন যুগের সূচনা করল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারির পর নেতানিয়াহু বুদাপেস্ট সফর বহাল রাখেন কি না।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে