মস্কো: নির্দেশ দেওয়ার পরও অবৈধ কনটেন্ট মুছে না ফেলায় টুইটারকে ১৯ মিলিয়ন রুবল (২ লাখ ৫৯ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার মস্কোর তাগানস্কি জেলা আদালত এই জরিমানা করে।
আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টুইটারকে ছয়টি পৃথক প্রশাসনিক অপরাধের দায়ে এই জরিমানা করা হয়েছে।
গত মার্চ থেকে টুইটার ধীর গতির করে দেয় রাশিয়া। বড় প্রযুক্তির কোম্পানিগুলোর সঙ্গে মস্কোর এক ধরনের অচলাবস্থা চলছে। ‘ইন্টারনেট সার্বভৌমত্ব’ বা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে ইন্টারনেট জায়ান্টদের এ টানাপোড়েন চলছে।
চলতি মাসের শুরুর দিকে ৯০ শতাংশেরও বেশি অবৈধ কনটেন্ট মুছে দেওয়ার পর টুইটারের গতি স্বাভাবিক করেছিল রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর। এর মধ্যে ছিল শিশু পর্নোগ্রাফি, মাদক সেবন, অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করার মতো কনটেন্ট।
যদিও মাইক্রো ব্লগিং সাইটটির সব সময় বলে আসছে, শিশু যৌন নিপীড়ন, আত্মহত্যা বা নিজের ক্ষতি করতে উৎসাহিত করার মতো কনটেন্ট প্রচারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে টুইটার। তবে জরিমানার বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
একই অপরাধের জন্য বৃহস্পতিবার টিকটক এবং গুগলকেও সামান্য জরিমানা করেছে একই আদালত। গুগল এবং টুইটারও এ ব্যাপারে মন্তব্য করেনি। রোজকোমনাদজোর বলেছে, আপাতত গুগল বা ফেসবুকের গতি কমিয়ে আনার পরিকল্পনা নেই। তবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৬ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে