
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন সফরের পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনস্কি গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মূলত জাতিসংঘের মহাসচিব রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়ার তাঁর প্রতি নাখোশ হয়েছেন জেলেনস্কি। আর তাই তিনি তাঁকে কিয়েভে ঢুকতে দেবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
কিয়েভ বৃহস্পতিবার ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করায় গুতেরেসের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ‘ন্যায়সংগত শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং তিনি বারবার এই আগ্রাসনের নিন্দা করেছেন।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় গুতেরেস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছিল বলে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান। তিনি বলেন, ‘সেই সময় থেকে জাতিসংঘ ও ইউক্রেন একটি পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করে যাচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এক কর্মকর্তা জানান, ব্রিকস সম্মেলনে গুতেরেসের উপস্থিতির কারণে জেলেনস্কি এখন সেই সফর প্রত্যাখ্যান করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, গুতেরেসের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত জাতিসংঘের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে।
জেলেনস্কি গুতেরেসের ব্রিকস সম্মেলনে উপস্থিতির নিন্দা করে বলেছেন, ‘যদিও এর কিছু কর্মকর্তা কাজানের প্রলোভনকে জাতিসংঘ সনদের মূল চেতনার চেয়ে প্রাধান্য দিয়েছেন তবুও পৃথিবী এমনভাবেই গঠিত যে, কোনো একটি রাষ্ট্রের অধিকার এবং আন্তর্জাতিক আইনের নিয়ম সর্বদা গুরুত্বপূর্ণ থাকবে।’
এর আগে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করে। রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বসতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায়-সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
১ ঘণ্টা আগে
আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক বহনকারী দাবি করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
৩ ঘণ্টা আগে