
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের উদ্যোগে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনে যোগ দিতে পারেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের শিশু জোরপূর্বক রাশিয়ায় পাচারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই অভিযোগে রাশিয়ার শীর্ষ এক নারী কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সূত্রটি জানিয়েছে, ক্রেমলিন আগামী অক্টোবরে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন। সূত্রটি আরও জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং পুতিনকে বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পুতিনও এই আয়োজনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
২০২২ সালের শুরু থেকেই চীন ও রাশিয়া পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে পাঠানোর ঠিক আগমুহূর্তে চীন সফর করেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে আখ্যা দেন।
এর পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিকসহ সব খাতেই সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলেও বেইজিং তার সমালোচনা করেনি বা রাশিয়ার পাশ থেকে সরেও আসেনি। বরং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা করেছে।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে চাইলেও পারেননি। আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষরকারী হওয়ায় আইসিসির আইন মানার বাধ্যবাধকতা ছিল দেশটির। পরে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন পুতিন। তবে চীন এখনো রোম চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই দেশটির জন্য গ্রেপ্তারি পরোয়ানা মানা বাধ্যতামূলক নয়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করবে। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার মধ্যে সৌদি আরবকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এদিকে ইরান হুতিদের দ্রুত অগ্রযাত্রা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে।
২ ঘণ্টা আগে
আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের দুটি প্রধান আরব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম (Ra’am) এবং জয়েন্ট লিস্টকে (Joint List) নির্বাচনে অংশগ্রহণ থেকে অযোগ্য ঘোষণা করার পক্ষে ভোট দিয়েছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) এবারের অধিবেশনে থাকছেন না বিশ্বের দুই বড় দেশের নেতা—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মোদি টানা দ্বিতীয় বছরের মতো সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না। অন্যদিকে, ১৫ বছরের মধ্যে এই প্রধম কোনো ইতালীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রায় ৩৮ হাজার কর্মীর অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য চুরি করার দাবি করেছে ‘সাইনিহান্টার্স’ (ShinyHunters) নামের একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী গোষ্ঠী। এই চাঞ্চল্যকর দাবির পর ঘটনাটির বিস্তৃত ও গভীর তদন্ত শুরু করেছে মার্কিন সংস্থাটি।
৬ ঘণ্টা আগে