রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে হামলা চালাতে দিয়ে এবং সেখানে হামলায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিয়ে পশ্চিমা বিশ্ব আগুন নিয়ে খেলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। ২০ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করা লাভরভ বলেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চাইছে।
ইউক্রেন গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে হামলা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ওপর এটি সবচেয়ে বড় বিদেশি আক্রমণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই পুতিন বারবার বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। পাশাপাশি এও বলেছেন, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সংঘাত চায় না।
লাভরভ বলেন, ‘আমরা এখন আবারও আগুন নিয়ে খেলার ব্যাপারে নিশ্চিত করছি। তারা যেন ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। যারা এরই মধ্যে চাচা-চাচির বয়সে পৌঁছে গেছেন, যাদের হাতে কোনো না কোনো পশ্চিমা দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাও যদি এমনটা করেন তাহলে তা খুবই বিপজ্জনক।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিনিরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এমন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করছে। ঈশ্বর না করুন—এমনটা যদি এটি ঘটে তবে ইউরোপকে তা সবচেয়ে বেশি প্রভাবিত করবে।’ এ সময় তিনি জানান, রাশিয়া তার পারমাণবিক মতবাদ ‘স্পষ্ট’ করছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে