অফিস বা কর্মস্থল দূরে হলে যাতায়াতের কষ্ট এড়াতে অনেকেই কাছাকাছি বাসা নেওয়ার চেষ্টা করেন। তাতে পরিশ্রম ও সময় দুটোই বাঁচে। কিন্তু অফিসের কাছাকাছি এলাকায় বাড়িভাড়া বেশি হলে সাশ্রয়ী দূরবর্তী এলাকাতেই বাড়িভাড়া নেন অনেকে। এতে কষ্ট হলেও অর্থ বাঁচে খানিকটা ঠিকই। তাই বলে বাড়িভাড়া বাাঁচাতে বিমানে যাতায়াত! এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষার্থী টিম চেন।
বাসা ভাড়া বাঁচাতে টিম চেন সপ্তাহে দুই বার বিমানে চড়ে কলেজে আসা-যাওয়া করেন। দেশটির ক্যালগারি শহরের বাসিন্দা এই শিক্ষার্থীর মতে, ভ্যাঙ্কুভারে মাসিক ভাড়া দেওয়ার চেয়ে বিমানে করে এসে ক্লাস করা তার জন্য সস্তা উপায়।
টিমের মতে, প্রতি ফ্লাইটে আসা যাওয়ায় তার খরচ হয় ১৫০ ডলার। আর মাসে খরচ হয় ১ হাজার ২০০ ডলার। কিন্তু ভ্যাঙ্কুভারে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য ভাড়া দিতে হয় প্রায় ২ হাজার ১০০ ডলার।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে টিম তার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমি ইউবিসির একজন সুপার কমিউটার। আমি ক্যালগারিতে থাকি। সপ্তায় দুইদিন আমার দুটি ক্লাস হয় (মঙ্গলবার ও বৃহস্পতিবার)। ক্লাস করার জন্য সকালের ফ্লাইটে ভ্যাঙ্কুভারে যাই এবং রাতে ক্যালগারিতে ফিরে আসি। আমার প্রতিটা ফ্লাইট ছিল এয়ার কানাডায়। জানুয়ারিতে আমি এরকম ৭ রাউন্ড ট্রিপ করেছি। আমি খেয়াল করলাম এভাবে চললে আমার বাড়িভাড়া বাঁচে।’
তিনি আরও লিখেছেন, ‘যেহেতু আমাকে ক্যালগারিতে ভাড়া দিয়ে থাকতে হয় না। বাবা-মায়ের সঙ্গেই থাকি। আমাকে শুধু ইউটিলিটি বিল দিতে হয়। ভ্যাঙ্কুভারে ২ হাজার ডলার ভাড়া দেওয়ার চেয়ে এটি অনেক সস্তা।’
তার এই অভিজ্ঞতা অনেকের কাছে ভালো লাগলেও কেউ কেউ বলছেন ঘন ঘন বিমানে আসা যাওয়া করা ঝক্কিঝামেলা এবং সময়সাপেক্ষ ব্যাপার।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এক ঘণ্টার যাতায়াত তেমন খারাপ নয়। কিন্তু এয়ারপোর্টে বারবার কাগজপত্র দেখানো বিরক্তিকর। এ ছাড়া সময়সূচীর বিষয় তো আছেই। আমি নিশ্চিত, একটি ফ্লাইট মিস হলেই সব শেষ।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান প্রয়োজন!’
ইউবিসির সহযোগী ভাইস-প্রেসিডেন্ট অব স্টুডেন্ট হাউজিং অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস অ্যান্ড্রু প্যার বলেছেন, তিনি আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের কষ্ট বুঝতে পারেন।
তিনি বলেছেন, ‘স্বীকার করছি ভ্যাঙ্কুভার ও কেলোনায় সাশ্রয়ী ভাড়ায় বাসা পাওয়া আমাদের কিছু ছাত্রের জন্য একটি চ্যালেঞ্জ। ভ্যাঙ্কুভারে তা বেশি কঠিন।’

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
৬ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
৭ ঘণ্টা আগে