
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘রাশিয়ার দেওয়া প্রস্তাবগুলো ইউক্রেনকে মেনে নিতে হবে। তা না হলে রাশিয়ার সেনাবাহিনীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ রাশিয়ার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিবাদ’ থেকে বেরিয়ে আসা। এ ছাড়া রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের অত্মসমর্পণও রয়েছে প্রস্তাবগুলোর মধ্যে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।
এদিকে গতকাল সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ইউক্রেনকে হুমকি দিয়ে বলেছেন, ‘আমাদের প্রস্তাবগুলো সম্পর্কে কিয়েভ ভালো করেই জানে। এখন তারা প্রস্তাবগুলো মানবে কি না, সেটা তাদের ব্যাপার। যদি না মানে, তবে এ ব্যাপারে আমাদের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’
তাসকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ আরও বলেন, ‘আমাদের কথা খুব সোজা। ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্ত করতে হবে। এসব অঞ্চলে রাশিয়ার জন্য যা হুমকিস্বরূপ, তা দূর করতেই আমরা এই প্রস্তাব দিয়েছি।’
এর আগে গত ২৫ ডিসেম্বর বড়দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে কিয়েভ কিংবা পশ্চিমারা তাঁর এই আহ্বানে সাড়া দেয়নি। এরপর থেকে ইউক্রেনে নতুন করে হামলা বাড়িয়েছে রাশিয়া।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনকে নাৎসিবাদমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে রাশিয়া এ অভিযান শুরু করেছে। তবে পশ্চিমারা অভিযোগ করে বলেছিল, পুতিন ভূমি দখলের উদ্দেশ্য নিয়েই সাম্রাজ্যবাদী মনোভাব থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে