বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে। এমনটাই জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রদোস্লাভ সিকোরস্কি। তিনি বলেছেন, মার্কিন কংগ্রেস যদি ইউক্রেনে সহায়তা বিল পাসে ব্যর্থ হয়, তবে বিশ্বে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে দেওয়ার লক্ষ্যে ৯৫ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেছে। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ—যেখানে বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রাধান্য আছে—হাউস অব রিপ্রেজেনটেটিভসে এই বিলটি আটকে গেছে। আর এরই মধ্যে অর্থসংকটের কারণে ইউক্রেন রণক্ষেত্রে ব্যাপক পিছিয়ে পড়েছে।
গতকাল রোববার সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়ার টক শো ‘ফরিদ জাকারিয়া জিপিএস’-এ রদোস্লাভ সিকোরস্কি বলেন, অস্ত্র ও গোলাবারুদের সংকটের কারণে ইউক্রেন রণক্ষেত্রে বর্তমানে নিজেদের কেবল রক্ষা করে যাচ্ছে এবং পরাজয় বরণ করছে।
পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা অস্ত্রের সংকটে ভুগছে। আভদিভকার আশপাশে তাদের পরিস্থিতি এতটাই শোচনীয় যে তাদের গোলাবারুদ কমে ৮ ভাগের ১ ভাগে নেমে এসেছে।’ এ সময় তিনি রণক্ষেত্রে ইউক্রেনের এই অবস্থার জন্য রিপাবলিকান পার্টিকে দায়ী করেছেন।
তবে মার্কিন তহবিল ছাড়ের বিষয়ে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে তাঁর বার্তা কী হবে জানতে চাইলে সিকোরস্কি বলেন, ‘আমি বলব...এটি ইউক্রেনের ভাগ্য, এটি ইউক্রেনের নির্যাতিত মানুষের ভবিষ্যৎ যারা আপনার দেশের কাছে সহায়তা চায়, তবে এটি একই সঙ্গে আপনার দেশের বিশ্বাসযোগ্যতার প্রশ্নও।’
এর আগে, ১৭ ফেব্রুয়ারি ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানো হবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর জন্য কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন দরকার হবে। রিপাবলিকানরা এই প্রস্তাবে সমর্থন দেবে বলেই বিশ্বাস বাইডেনের।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘কংগ্রেসের নিষ্ক্রিয়তার ফলে সরবরাহ কমে যাওয়ায় ইউক্রেনীয় সৈন্যদের গোলাবারুদের বরাদ্দ শেষ হয়ে যায়। এতে ইউক্রেনের সামরিক বাহিনী আভদিভকা থেকে সরে আসতে বাধ্য হয়।’
কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সিনেট ৯ হাজার ৫০০ কোটি ডলারের বৈদেশিক সহায়তার প্যাকেজ অনুমোদন করে। এই প্যাকেজে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলার বরাদ্দ ছিল। সিনেটে অনুমোদিত হওয়ার পরও প্যাকেজটি নিয়ে এখনো হাউস অব রিপ্রেজেনটেটিভে ভোটাভুটি বাকি। এই প্যাকেজ নিয়ে আমেরিকার রিপাবলিকান দলের সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে আছেন।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪০ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে