মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্রিটিশ এমপিকে হেনস্তা করেছে কানাডার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কানাডা। যুক্তরাজ্যের একদল এমপির সঙ্গে কানাডা সফরে যাওয়ার পথে ব্রিটেন ও কানাডা উভয় দেশের বিমানবন্দরে মোহাম্মদ ইয়াসিনকে হেনস্তা করা হয় বলে জানিয়েছেন তাঁর এক সহকর্মী ও এমপি ক্লাইভ বেটস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমনসে শুনানির সময় বিষয়টি সামনে উঠে আসে। মোহাম্মদ ইয়াসিন বিরোধী দল লেবার পার্টির টিকিটে বেডফোর্ড থেকে নির্বাচিত এমপি। তিনি হাউস অব কমনসের বৈষম্য দূরীকরণ, গৃহায়ণ ও সম্প্রদায় বিষয়ক কমিটির একজন সদস্য।
হাউস অব কমনসের বৈষম্য দূরীকরণ, গৃহায়ণ ও সম্প্রদায় বিষয়ক কমিটির চেয়ার ক্লাইভ বেটস জানান, গত সপ্তাহে তাঁরা একটি সফরে কানাডার উদ্দেশে রওনা হন কিন্তু বিমানবন্দরে মোহাম্মদ ইয়াসিনের সহকর্মীরা সহজে পার পেয়ে গেলেও এয়ার কানাডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে নেয়। সে সময় তাঁকে দীর্ঘ সময় আটকে রাখে কানাডার রাষ্ট্রীয় সংস্থাটির কর্মকর্তারা। পরে কানাডা থেকে ফেরার পথেও আরও এক দফা আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই ব্রিটিশ এমপিকে।
ক্লাইভ বেটস জানিয়েছেন, কেবল তাঁর (ইয়াসিন) নামের আগে মোহাম্মদ থাকায় তাঁকে আটকানো হয়েছিল। কেবল তাই নয়, তাঁরা ইয়াসিনের কাছে কোনো ছুরি বা অস্ত্র রয়েছে কিনা, তাঁর জন্ম কোথায়—এমন আপত্তিকর প্রশ্নও করেছে। বেটস বলেছেন, এয়ার কানাডা যে আচরণ করেছে তা বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী। তিনি যুক্তরাজ্যে নিযুক্ত কানাডার হাইকমিশনারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাবেন।
ব্রিটিশ এমপি ক্লাইভ বেটস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, কানাডার উদ্দেশে যখন কমিটির সদস্যরা হিথ্রো বিমানবন্দরে যায় তখন সব সদস্য পার পেয়ে গেলেও বেডফোর্ড থেকে নির্বাচিত সদস্যকে আটকে দেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দেরি করিয়ে দেওয়া হয়। তিনি (মোহাম্মদ ইয়াসিন) বলেছেন, এমনটা ঘটেছে কেবল তাঁর নাম মোহাম্মদ হওয়ার কারণে।’
বেটস আরও বলেন, ‘যদিও তাকে কানাডায় প্রবেশের ভিসা দেওয়া হয়েছিল তারপরও এয়ার কানাডার কর্মকর্তারা এই জিজ্ঞাসাবাদ করেছিল এবং আমরা বিশ্বাস করি যে, কানাডা সরকারের কর্মকর্তারাও এতে জড়িত ছিল। পরে আমার কমিটির একজন করণিকের সহায়তায় তাঁকে (ইয়াসিন) একজন এমপি হিসেবে প্রমাণের পর অনুমতি দেওয়া হয়েছিল।’ তিনি যোগ করেন, ‘নামার পর কানাডার মন্ট্রিল বিমানবন্দরেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ইয়াসিনকে। পরে ফেরার পথে টরন্টো বিমানবন্দরেও তাঁকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।’
পরে অবশ্য এই ঘটনার জন্য কানাডার বিমান চলাচলমন্ত্রী, এয়ার কানাডা ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে