রুশ সেনাবাহিনীর ‘কুখ্যাত’ ক্যাপ্টেন ও ভাড়াটে ইগর মাঙ্গুশেভ মাথায় গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন পর আজ বৃহস্পতিবার একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বন্ধুদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
তবে মাঙ্গুশেভকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী তাতায়ানা। ইগর মাঙ্গুশেভ রুশ অধিকৃত ইউক্রেনের লুহানস্কে একটি ড্রোন-বিরোধী ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০১৪ সালে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করা একটি ভাড়াটে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। গত গ্রীষ্মে তাঁকে একটি মানুষের মাথার খুলি নিয়ে মঞ্চে দেখা গিয়েছিল। আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলা হয়েছে, খুলিটি ছিল ইউক্রেনের একজন যোদ্ধার।
মাঙ্গুশেভের উত্থান একটি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ইয়োনোট থেকে। পরে তিনি রাশিয়ার সবচেয়ে বড় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোরিজিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন।
কয়েক দিন আগে অধিকৃত ইউক্রেনের কাদিভকা শহরের একটি চেক পয়েন্টে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুশ বাহিনী জানিয়েছে, ৪৫ ডিগ্রি কোনো তাঁর মাথার ওপরে গুলি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিটি তার মস্তিষ্কে ঢুকেছিল বলে জানা গেছে। একটি ছবিতে দেখা গেছে, তিনি একটি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।
প্রায় ১১ মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে বহু মানুষ হতাহত হয়েছে। নিহত হয়েছেন উভয় পক্ষের বহু সেনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাজ্যের তরফ থেকে আরও সহযোগিতা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে