
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে