অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আজ সোমবার স্থানীয়ভাবে আক্রান্ত কোনো নতুন রোগী পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহের শেষের দিকে পশ্চিম অস্ট্রেলিয়ায় তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর ফলে গতকাল রোববার রাজ্যটির রাজধানী পার্থ এ নতুন আক্রান্তের জন্য স্থানীয় ফুটবল ম্যাচে ভিড় জমানো নিষিদ্ধ করা হয় এবং নাইট ক্লাবগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর আগে পার্থে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার সেখানে লকডাউন জারি করা হয়েছিল।
পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী মার্ক ম্যাকগোয়ান সাংবাদিকদের বলেন, আমরা আসন্ন দিনগুলোর ওপর পর্যালোচনা করবো।
এর আগে রোববার একজন হোটেল কোয়ারেন্টাইন গার্ড এবং তার বাড়ির দুইজন করোনা পজিটিভ ধরা পরার পর রাজ্য কর্তৃপক্ষ পার্থে কঠোর লকডাউনের সম্ভাবনার কথা জানায়।
বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার দরজা ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতে থাকা অস্ট্রেলীয় নাগরিকেরা এই সময়ে দেশটিতে ফিরলে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ বা মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।
অস্ট্রেলিয়ার এ পর্যন্ত ২৯ হাজার ৮০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১০ জন।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১৪ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৫ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে