
সারা বিশ্ব থেকে আসা প্রায় ২ হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে গতকাল সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সবাই ‘গড সেভ দ্য কিং’ গাইলেও প্রিন্স হ্যারি গাননি বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আকাশ থেকে ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, শ্রদ্ধাসংগীত গাওয়ার সময় প্রিন্স হ্যারি চুপ করে আছেন। তাঁর ঠোঁট নড়ছে না। এই ভিডিওর ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডিউক অব সাসেক্স হ্যারি চারপাশে তাকাচ্ছেন, কিন্তু কথা বলছেন না। তাঁর এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। অনেক টুইটার ব্যবহারকারী হ্যারির এই আচরণকে ‘রানির প্রতি অসম্মানজনক’ বলে অভিযোগ করেছেন।
অনেকে পোস্ট শেয়ার করার সময় লিখেছেন, ‘প্রিন্স হ্যারি জাতীয় সংগীত গাইছেন না।’ তাঁরা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। তবে কেউ কেউ আবার হ্যারির পক্ষ নিয়ে বলেছেন, তাঁরা হ্যারিকে গান গাইতে দেখেছেন।
টুইটারে এক ব্যক্তি হ্যারির পক্ষ নিয়ে লিখেছেন, ‘আমি জানি না, তিনি গাইছেন কি না, তা অন্য কারও শোনার প্রয়োজন আছে কি না।’ তাঁর পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘তাঁকে (হ্যারিকে) একটি সুযোগ দিন। শেষবার তিনি যখন গানটি গেয়েছিলেন, তারপর থেকে গানটির পরিবর্তন হয়েছে। তিনি এখনো নতুন গানটি শেখেননি।’
আরেকজন লিখেছেন, ‘আমি হ্যারিকে ঠোঁট নাড়াতে দেখেছি। এটা ঠিক যে তিনি শেষ পর্যন্ত গাননি। এ জন্য আপনি তাঁকে ঘৃণা করতে পারেন না।’
অন্য এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘প্রিন্স হ্যারি গান গাইছিলেন না। আমি মনে করি, মানুষ অনেক বেশি আবেগাক্রান্ত হলে গান গাওয়া কঠিন।’
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রিন্স হ্যারি তাঁর বাবা রাজা তৃতীয় চার্লস ও সৎমা ক্যামিলার পেছনে বসে ছিলেন। তাঁর পাশে স্ত্রী মেগান মার্কেল উপস্থিত ছিলেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে