
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির একটি যুদ্ধবন্দি শিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জার্মানির প্রসিকিউটররা। তিনি উত্তর-পশ্চিম জার্মানির সেন্নে এলাকায় অবস্থিত ‘স্টালাগ ৩২৬’ শিবিরের প্রহরী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডর্টমুন্ডের পাবলিক প্রসিকিউটর সোনজা ফ্রোডারমান এক বিবৃতিতে জানিয়েছেন, একই শিবিরের আরেক সাবেক প্রহরীর বিরুদ্ধেও একই ধরনের তদন্ত চলছিল। তবে কয়েক মাস আগে ৯৯ বছর বয়সে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্তাধীন দুই ব্যক্তির বিষয়ে এর বেশি তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসিকিউটরদের এই উদ্যোগ নাৎসি আমলের অপরাধের বিচার করতে গিয়ে বর্তমান সময়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, সেটিও তুলে ধরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আট দশকেরও বেশি সময় পর অধিকাংশ অভিযুক্তই ইতিমধ্যে মারা গেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রেড আর্মির ৫৩ লাখের বেশি সেনা জার্মানির হাতে যুদ্ধবন্দি হয়েছিলেন। ধারণা করা হয়, তাঁদের প্রায় অর্ধেক বন্দিদশায় মারা যান। সেন্নের স্টালাগ ছিল জার্মানির অন্যতম বৃহৎ যুদ্ধবন্দি শিবির। স্মৃতিসৌধের তথ্য অনুযায়ী, ১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে নাৎসি জার্মানিতে প্রবেশ করা সোভিয়েত যুদ্ধবন্দিদের প্রায় এক-তৃতীয়াংশ এই শিবিরের মধ্য দিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের অনেককে আশপাশের এলাকায় জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়।
শিবিরটিতে বন্দীদের জীবন ছিল ভয়াবহ। অপুষ্টি, অমানবিক আচরণ ও কঠোর পরিবেশে বিপুলসংখ্যক বন্দী মারা যান। সেখানে নিবন্ধিত ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ সোভিয়েত যুদ্ধবন্দির মধ্যে অনেকেই প্রাণ হারান এবং হাজার হাজার বন্দীকে সেখানেই সমাহিত করা হয়। ফ্রান্স, পোল্যান্ড, সার্বিয়া ও বেলজিয়ামের যুদ্ধবন্দিরাও সেখানে আটক ছিলেন।
জার্মানিতে ১৯৭৯ সাল থেকে হত্যা বা হত্যায় সহযোগিতার অপরাধের ক্ষেত্রে কোনো মেয়াদোত্তীর্ণের বিধান নেই। ফলে বহু দশক পরও নাৎসি আমলের অপরাধের বিচার করা সম্ভব।
এর আগে ২০২১ সালে ১০১ বছর বয়সী সাবেক শিবির প্রহরী ইয়োসেফ শ্যুৎসকে ‘স্যাক্সেনহাউজেন’ বন্দিশিবিরে হত্যায় সহযোগিতার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি কারাগারে যাননি এবং ২০২৩ সালে আপিল চলাকালেই মারা যান।

স্কটল্যান্ডের প্রত্যন্ত নর্থ রোনাল্ডসে দ্বীপে ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুটির নাম ডানকান ওয়াইল্ডার থর্সটেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড। তার মা অ্যালিস ট্রেইল ফোর্ড বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
৪৪ মিনিট আগে
ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ অবকাঠামোয় রাশিয়া হামলা অব্যাহত রাখলে আসন্ন শীত রাশিয়ার জন্যও ‘যন্ত্রণাদায়ক’ করে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় বুধবার বিকেলে বিশেষ বিমানে করে তিনি ওয়াশিংটনে পৌঁছান। সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লি ইউয়ান ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
৩ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ট্রাম্প দম্পতি।
৩ ঘণ্টা আগে