বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া এই হামলা চালাতে পারে বলে গতকাল শুক্রবার জানিয়েছে কিয়েভ।
এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, তদন্ত এখনো চলমান আছে। তবে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী যেসব আলামত পেয়েছে, তা থেকে বোঝা যায় যে হামলার পেছনে রাশিয়ান গোয়েন্দা সংস্থাই দায়ী।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ৭০ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এর মধ্যে ১০টি ওয়েবসাইটে হ্যাকাররা প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোনো তথ্য পরিবর্তন করতে সক্ষম হয়নি তারা। পাশাপাশি ব্যক্তিগত কোনো তথ্যও চুরি করতে পারেনি। হামলার কিছুক্ষণ পরই ওয়েবসাইটগুলো পুনরুদ্ধার করা হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের মধ্যেই এই হামলা হলো।
গতকাল বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট সাইবার হামলার কারণে বন্ধ হয়ে যায়।
হামলার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় একটি বার্তা প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইউক্রেনের দুটি অতি জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘ইউক্রেনীয়দের ভয় পাওয়া উচিত। কারণ তোমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তোমাদের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধার করা অসম্ভব। এ ছাড়া গোপন তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।’

ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১৯ মিনিট আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
১ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে