নেদারল্যান্ডসের টিল শহরে ৪ হাজার বছর আগের এক মঠের সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকদের তথ্যের ভিত্তিতে শহর কর্তৃপক্ষের দাবি—এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। এই দাবির কথা নিজেদের ওয়েবসাইটে সরাসরিই লিখেছে টিল শহর কর্তৃপক্ষ।
হেগ থেকে ৭২ কিলোমিটার দূরের শহরটিতে ২০১৭ সালেও একবার খননকাজ পরিচালনা করা হয়েছিল। তখন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।
তবে দ্বিতীয় প্রচেষ্টায় বড় সাফল্যের দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এই সুখবর জানাতে গিয়ে টিল নগর কর্তৃপক্ষ লিখেছে, ‘সবকিছুই মাটির খুব গভীরে লুকানো ছিল।’
একটা-দুটো নয়, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে এবার। প্রায় এক হাজার বছর আগের একটি কাচের গুটিকাসহ অনেক কিছুই রয়েছে সেখানে।
মাটি খুঁড়ে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনটি ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দের বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা।
প্রাচীন নিদর্শন উদ্ধারের সুখবর জানাতে গিয়ে টিল শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, ‘কী চমৎকার এক প্রত্নতাত্ত্বিক উদ্ভাবন!’ স্থানীয় গণমাধ্যম খবরের শিরোনামে লিখেছে, ‘স্টোনহেন্জ অব দ্য নেদারল্যান্ডস।’ ইংল্যান্ডের পাথরে ঘেরা অভয়ারণ্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলেই এমন শিরোনাম।
জানা গেছে, মঠটি আসলে বিশাল এক গর্ত বা গুহায় তৈরি। নির্মাণের পর অন্তত ৮০০ বছর পর্যন্ত সেখানে বলিদান, অন্ত্যেষ্টিক্রিয়াসহ নানা ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। সেখানে যে বহু মানুষ সমাহিত, তারও প্রমাণ মিলেছে। টিল শহরের ওই বিশেষ স্থানটি থেকে অন্তত ৬০ জন নারী, পুরুষ ও শিশুর দেহাবশেষও উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত নারী-শিশুসহ ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে শতাধিক আটকা পড়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
১৩ মিনিট আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, দেশটির মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। স্থানীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে নিশানা করা হয় বলে দাবি হুতিদের।
২২ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারাধীন সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বুধবার (১৬ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের হেগে আদালতে হাজির হয়েছেন। এক বছরেরও বেশি সময় পর এটাই তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা করতে গিয়ে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ‘অর্লেন’ (Orlen)-এর অন্তত ২৩ কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) লোকসান হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
১ ঘণ্টা আগে