Ajker Patrika

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬: অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৯০ দেশের ১০ হাজার তরুণ-তরুণী

আজকের পত্রিকা ডেস্ক­
আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬: অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৯০ দেশের ১০ হাজার তরুণ-তরুণী
ছবি: সংগৃহীত

রাশিয়ার ইয়াকাতেরিনবার্গে শুরু হয়েছে আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশসহ ১৯০ দেশের ১০ হাজার তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন। কর্মসূচির মূল আয়োজনগুলো দুটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে—উরাল ফেডারেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ইয়াকাতেরিনবার্গ-এক্সপো উৎসব প্রাঙ্গণে।

রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে উরাল ফেডারেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিক অলিম্পিয়ান ও নামিদামি অ্যাথলেটদের উপস্থিতিতে প্রতিদিন সকালে থিমভিত্তিক ওয়ার্ম-আপ সেশন অনুষ্ঠিত হচ্ছে।

পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন দেশের জাতীয় খেলার ওপর মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে। আয়োজক অংশীদার ‘স্টুডেন্ট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় ‘হিরোজ রেস’ বাধা অতিক্রমের প্রতিযোগিতায় প্রতিনিধিরা তাঁদের শক্তি ও শারীরিক দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া রুশ ঐতিহ্যবাহী ‘গোরোদকি’ এবং ‘মাস-রেসলিং’-এর মতো জাতীয় খেলাগুলো বিদেশি প্রতিনিধিদের কাছে তুলে ধরা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর বিকেল ৪টায় একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ কূটনীতিকরা সার্ভার্দলোভস্ক অঞ্চলের সরকার ও সুপরিচিত নাগরিকদের মুখোমুখি হন।

ইয়াকাতেরিনবার্গ-এক্সপোর পার্কিং এলাকায় ভিকনটাকটে এবং ‘হেলদি ফাদারল্যান্ড’ আন্দোলনের সহযোগিতায় প্রথাগত খেলার পাশাপাশি সাইবার স্পোর্টসের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বাস্কেটবল, ৩x৩ ফুটবল, সাইবার প্যাডেলের পাশাপাশি সম্পূর্ণ রাশিয়াতে প্রস্তুত সফটওয়্যার ভিত্তিক ‘ভিআর এয়ারসফট’, প্লেস্টেশন ও কম্পিউটার গেমসের আয়োজন রয়েছে।

উৎসব প্রাঙ্গণের বাইরে মূল শহরের বিভিন্ন স্থানেও কিছু বিশেষ আয়োজন করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর (মাস স্ট্রেচিং): ‘এনার্জিয়া’ স্টেডিয়ামে অলিম্পিক ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন আলিনা জাগিতোভার পরিচালনায় রেকর্ডসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে মাস স্ট্রেচিং সেশন আয়োজিত হয়।

১৪ সেপ্টেম্বর (টেলিব্রিজ সাইক্লিং): স্ট্রিট কালচার ও স্পোর্টস পার্কে স্পোর্টস কমেন্টেটর দিমিত্রি গুবারনিয়েভ একটি বিশেষ সাইক্লিং ট্রেইনিং সেশন পরিচালনা করবেন। লাইভ মিউজিক ও ডিজে-ভায়োলিনিস্টের সমন্বয়ে এটি শহরের সঙ্গে উৎসব প্রাঙ্গণকে সরাসরি টেলিব্রিজের মাধ্যমে যুক্ত করবে।

১৫ সেপ্টেম্বর (এলইডি নাইট রান): ইয়াকাতেরিনবার্গের কসমস সিনেমা ভেন্যু থেকে ড্রামা থিয়েটার পর্যন্ত ‘ইউরোপ থেকে এশিয়া’ থিমে নৈশকালীন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৬ সেপ্টেম্বর (ড্যান্স ফ্ল্যাশমব ও ফুটবল ফাইনাল): ‘তাভরিদা ডট আর্ট’ প্রাঙ্গণে অলিম্পিক পদকজয়ী ইভজেনিয়া মেদভেদেভা, ব্যালে শিল্পী ইলদার গায়নুতদিনভ এবং নৃত্যশিল্পী দিমিত্রি পেলেনার অংশগ্রহণে ড্যান্স ফ্ল্যাশমব অনুষ্ঠিত হবে। একই দিনে টুর্নামেন্টের ফাইনাল ফুটবল ম্যাচ আয়োজিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার এই পর্বগুলো নির্ধারিত সময়ে পরিচালিত হবে। তা ছাড়া শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীদের জন্য সব ভেন্যুতে বিশেষ প্রবেশগম্যতার ব্যবস্থা রাখা হয়েছে।

রাশিয়ান অলিম্পিক চ্যাম্পিয়ন জুলিয়া স্তুপাক এ প্রসঙ্গে বলেন, আজকের তরুণেরা যখন ইন্টারনেটের যুগে বাস করছে, তখন খেলাধুলা তাদের মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থ ও নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন নিকিতা ক্রিয়ুকোভের সঙ্গে যৌথভাবে নতুন অ্যাথলেট ও কোচদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির কৌশল নিয়ে একটি সেশন পরিচালনা করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২৫ ডিসেম্বর ২০২৫-এর এক নির্দেশনামা অনুযায়ী, ‘যুব ও শিশু’ জাতীয় প্রকল্পের আওতায় ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইয়াকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ‘Follow Your Dream’ মূলমন্ত্রে পরিচালিত এই সম্মেলনে ১৯১টি দেশের ১০,০০০ তরুণ নেতা অংশ নিচ্ছেন, যার মধ্যে ৫,০০০ বিদেশি প্রতিনিধি রয়েছেন। বাংলাদেশ থেকেও প্রায় ৭০ সদস্যের তরুণ প্রতিনিধি দল এই উৎসবে অংশ নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত