রাশিয়ায় রুশ বিপ্লবের পর এই প্রথম জারের কোনো বংশধর রাশিয়ার মাটিতে বিয়ে করেছেন। গতকাল শুক্রবার রাশিয়ার সর্বশেষ জার নিকোলাস–২ এর বংশধর ডিউক জর্জ মিখাইলোভিচ রোমানভ ও ইতালিয়ান নাগরিক ভিক্টোরিয়া রোমানভ বেত্তারিনীর মধ্যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি গির্জায় এই বিয়ে সম্পন্ন হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার অর্থোডক্স পাদ্রীরা এই বিয়ে পরিচালনা করেন। বিয়েতে মিখাইলোভিচের মাসহ ইউরোপের কয়েকটি ক্ষুদ্র রাজবংশের অতিথিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মারিয়া ভ্লাদিমিরভনা উপস্থিত ছিলেন, যিনি নিজেকে রাশিয়ার রাজবংশের সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দাবি করেন।
মিখাইলোভিচের দাদা ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ ১৯১৭ সালে রাশিয়ায় রুশ বিপ্লবের সময় পালিয়ে প্রথমে ফিনল্যান্ড এবং সেখান থেকে পরে পশ্চিম ইউরোপে বসবাস শুরু করেন।
মিখাইলোভিচের জন্ম স্পেনের মাদ্রিদে। তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন স্পেন এবং ফ্রান্সে। বর্তমানে তাঁর বয়স ৪০ বছর। তিনি সর্বপ্রথম ১৯৯২ সালে রাশিয়ায় আসেন এবং ২০১৯ সাল থেকে স্থায়ীভাবে রাশিয়ায় বসবাস শুরু করেন। এ সময় তিনি কয়েকটি দাতব্য সংস্থায় কাজ করেন।
মিখাইলোভিচের স্ত্রী বেত্তারিনীর বয়স ৩৯ বছর। তিনি গত বছর রাশিয়ান অর্থোডক্স ধর্মে দীক্ষিত হন এবং নাম পাল্টে রাখেন বেত্তারিনী রোমানভনা। বেত্তারিনীর বাবা ইতালির কূটনৈতিক বিভাগে চাকরি করেন।
উল্লেখ্য, রাশিয়ার শেষ জার নিকোলাস–২, তাঁর স্ত্রী এবং পাঁচ সন্তানকে ১৯১৮ সালে ওই সময়ের বিপ্লবীরা পূর্ব মস্কোর একটি জায়গায় হত্যা করে। বলশেভিক বিপ্লবের আগে রোমানভ রাজবংশ রাশিয়ায় প্রায় তিনশ বছরের বেশি শাসন করে। ২০০০ সালে রাশিয়ার অর্থোডক্স গির্জা রাশিয়ার সর্বশেষ জার নিকোলাস–২ কে মরণোত্তর পাদরি হিসেবে ঘোষণা করেন।

ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার শিসাইয়া-লাখিমপুর জাতীয় সড়কের উনচগাঁও ও ভারেহতা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভ্যানটি লাখিমপুর থেকে শিসাইয়ার দিকে যাচ্ছিল।
১৩ মিনিট আগে
ভয়াবহ আগুনে পুড়ছে আবাসিক ভবন। আগুনের ভয়াল শিখা আর ঘন ধোঁয়ায় বের হয়ে আসার উপায় না পেয়ে বাসিন্দারা সবাই ছুটে গিয়েছিলেন ছাদে। সেখান থেকে সাহায্যের আকুতি জানান তাঁরা।
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে আয়োজিত এয়ার শো চলাকালীন মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, দুই বিমানের চার ক্রু সদস্যই সময়মতো থেকে ইজেক্ট করে (প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ে) রক্ষা পেয়েছেন।
৫ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সময় শেষ হয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান!’
১৭ ঘণ্টা আগে