
করোনাভাইরাসের ডেলটা ধরন থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম। যুক্তরাজ্যের লন্ডন ইম্পিরিয়াল কলেজের এক গবেষণায় গতকাল বুধবার এমনটি বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়, ‘সামগ্রিকভাবে আমরা ডেলটা থেকে ওমিক্রনের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমার সুযোগ পাচ্ছি।’ ডিসেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে বেশি তীব্রতর কি না, তা জানতে আরও তথ্যের প্রয়োজন। প্রায় এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ধরন শনাক্ত হয়।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল, তাতে বোঝা যায় যে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম।
তবে এটিকে শেষ তথ্য মানতে নারাজ কেরখোভ। এ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই ধরনকে অবশ্যই ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে যথেষ্টভাবে এখনো সংক্রমিত হতে দেখিনি। আমরা মানুষকে সতর্ক থাকতে বলেছি। আমরা দেশগুলোকেও সতর্ক থাকতে বলেছি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক গবেষণায়ও বলা হয়েছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। পাশাপাশি ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকিও কম ।

সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি হাব বলে পরিচিত সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নকারীদের নামের কথিত এক গোপন স্প্রেডশিটে ‘শতাধিক’ ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
১ ঘণ্টা আগে