ইউক্রেনে রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ এপ্রিল) নিহতের এই সংখ্যা প্রকাশ করে সংস্থাটি।
জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলছে, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত হয়েছে। আর ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে বলে তাদের কাছে রেকর্ড রয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করছে ওএইচসিএইচআর। কারণ যুদ্ধক্ষেত্রে প্রবেশাধিকার সীমিত। কাজেই অনেক এলাকার হতাহতের সংখ্যা হিসাব করা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, হতাহতের এই সংখ্যা বেশি হতে পারে। কেননা, যুদ্ধ চলছে এমন কিছু স্থান থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনো পাওয়া যায়নি।
নিহতের বেশির ভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলেরই ৩ হাজার ৯২৭ জন।
এদিকে পূর্বাঞ্চলীয় বাখমুত দখলে কঠিন লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। বাখমুতের অভ্যন্তরে দুই দেশের সেনারা একে অপরের এতটাই কাছাকাছি যে পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর সদস্য সেরহি চেরেভাতি।
ইউক্রেনের জাতীয় টেলিভিশনে গত রোববার বাখমুতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শত্রুর খুবই কাছাকাছি থাকার কারণে পরিস্থিতি অনেক জটিল। তবে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পথ এখনো খোলা আছে। ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে জানান তিনি। অন্যদিকে বাখমুতের অধিকাংশ দখলে নেওয়ার দাবি করছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে