ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাবের পরপরই গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভসহ অন্তত আটটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া হামলা করে বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষের কোনো আগ্রহ নেই তাদের।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার ইউক্রেনের জ্বালানিকেন্দ্র, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে কমপক্ষে ৯০টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাব দেওয়ার প্রত্যুত্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল রাশিয়া।
উল্লেখ্য, সিএনএনের প্রতিবেদন অনুসারে ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভ ছাড়াও ক্রিভি রিহ, রিভনি, সুমি, পলতাভা, খারকিভ ও লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বেরিয়ে যাওয়ার পরপরই এই হামলা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের শান্তি প্রস্তাবের জবাব। তারা ইউক্রেনের শান্তি প্রস্তাব নিয়ে কী ভাবে, তা এই হামলার মাধ্যমে পরিষ্কার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কুলেবা বলেছেন, ‘শান্তি আলোচনার প্রস্তাবের জবাব এভাবেই দিল রাশিয়া। আমাদের অস্ত্র ও নৈতিকতার জোরেই এই সন্ত্রাস বন্ধ করা সম্ভব।’
এর আগে ক্রেমলিন বলেছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনার প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো, ইউক্রেনীয় পক্ষের কার্যত ও বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩৯ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে