বার্ধক্য ঠেকিয়ে অমরত্ব পাওয়ার মিশনে নেমে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন টেক মিলিয়নিয়ার ব্রায়ান জনসন। ‘ব্লুপ্রিন্ট’ নামে এই কাজে নিবেদিত একটি প্রজেক্টও চালু করেছেন তিনি। দাবি করেছেন, ৪৭ বছর বয়স হলেও তিনি তাঁর জৈবিক বয়স ২০-এর কোঠায় নিয়ে এসেছেন। তবে জনসনের সর্বশেষ দাবিটি আরও চমকপ্রদ। তিনি জানিয়েছেন, তাঁর সুপার প্লাজমা ব্যবহার করে তাঁর বাবার বয়সও অন্তত ২৫ বছর কমে গেছে!
সম্প্রতি নিজের শরীর থেকে সংগ্রহ করা ‘সুপার ক্লিন প্লাজমা’ নিয়ে গর্ব করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ব্রায়ান জনসন। গত রোববার (১৩ অক্টোবর) ওই পোস্টে জনসন জানান, তিনি তাঁর শরীরে ‘টোটাল প্লাজমা এক্সচেঞ্জ’ (টিপিই) পদ্ধতি প্রয়োগ করছেন। এই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে সমস্ত প্লাজমা সরিয়ে অ্যালবুমিন প্রতিস্থাপন করছেন। আর এই কাজটি তিনি করছেন মূলত শরীর থেকে বিষাক্ত সব বর্জ্য সরিয়ে দেওয়ার জন্য।
জনসন জানান, ব্লুপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তিনি তাঁর শরীরের বয়স কমিয়েছেন। এই প্রকল্পের অধীনে তিনি একটি কঠোর ডায়েট এবং ব্যায়ামের রুটিন মেনে চলেন। ডাক্তার আর চিকিৎসা সরঞ্জাম সহ পুরো প্রক্রিয়াটির পেছনে তিনি বছরে ২০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করেন। বর্তমানে জনসন যে টিপিই পদ্ধতির মধ্যে আছেন সেটিও তাঁর বার্ধক্য ঠেকানোর মিশনে পরীক্ষামূলক হিসেবে কাজ করছে।
বার্ধক্য ঠেকিয়ে রাখার প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে টিপিই অন্যতম। এর মাধ্যমে সাধারণত রোগীর প্লাজমাকে অন্যজনের প্লাজমা কিংবা বিকল্প তরল দিয়ে প্রতিস্থাপন করা হয়। জনসনের ক্ষেত্রে তাঁর প্লাজমা যেমন প্রতিস্থাপিত হচ্ছে অ্যালবুমিন দিয়ে। অ্যালবুমিন হলো একটি প্রোটিন, যা লিভার কোষ দ্বারা নিঃসৃত হয়।
ব্রায়ান জনসন তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, তাঁর প্লাজমা দেখে অভিভূত হয়েছেন টিপিই পরিচালনা করা অপারেটর। তিনি লিখেছেন, ‘৯ বছর ধরে টিপিই করা অপারেটর বলেছেন, আমার প্লাজমাটি তার দেখা এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার।’
নিজের শরীরের প্লাজমাকে ‘তরল সোনা’ বলে অভিহিত করেন টেক উদ্যোক্তা। তিনি উল্লেখ করেছেন, তাঁর শরীর থেকে অতীতে এক লিটার প্লাজমা প্রতিস্থাপন করা হয়েছিল তাঁর বাবার শরীরে। সেই প্লাজমা পেয়ে তাঁর বাবার বার্ধক্যের হার অন্তত ২৫ বছর কমে গেছে।
এক্সের পোস্টে শরীর থেকে অপসারণ করা প্লাজমা ভরা একটি স্বচ্ছ ব্যাগ ধরে রাখা অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেছেন ব্রায়ান জনসন।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
১ ঘণ্টা আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
৩ ঘণ্টা আগে