
আসল নাম মাইকোলাই রুসেটস্কি হলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তিনি মলোত নামে পরিচিত। মলোত শব্দের অর্থ হাতুড়ি। যুদ্ধেক্ষেত্রে শক্ত মনোবলের জন্যই এই নামে ডাকা হয় তাঁকে।
সোমবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন মলোত। সে সময় পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বাঁ পা উড়ে যায় তাঁর। মারাত্মক আহত অবস্থায় পরে সেখান থেকে মলোতকে উদ্ধার করে নিয়ে আসেন সঙ্গী যোদ্ধারা।
এবার সবাইকে অবাক করে একটি নকল পা লাগিয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছেন মলোত। অন্যদের সঙ্গে সমান তালে সম্মুখ সমরে লড়াই করে যাচ্ছেন ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে।
সম্প্রতি গণমাধ্যমে মলোতের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নকল পাসহ কর্দমাক্ত একটি ট্রেঞ্চে অস্ত্র হাতে বসে আছেন মলোত।
জানা যায়, পা হারানোর মাত্র এক মাস আগেই রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছিলেন মলোতের মা। এ ঘটনাই তাঁর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। শেষ নিশ্বাস পর্যন্ত তাই তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছেন।
নকল পা নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মলোত লিখেছেন, ‘জীবনে আমি সুখী। আমি দুঃখ এবং শোক পরের জন্য রেখে দিয়েছি। এখন শুধুই বিজয়।’
প্রতিবেদনে বলা হয়, চোটের পর প্রথমে কিছুদিন ক্রাচে ভর দিয়ে হেঁটেছিলেন। পরে কৃত্রিম পা নিয়ে চলাফেরা রপ্ত করেন তিনি।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে