চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন।
বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান।
পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন।
এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করতে ইসরায়েল আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিকেল টিম পাঠাবে। এটি উদ্বাস্তুদের চিকিৎসা দেবে।
অন্যদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, বেনেট পুতিনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সে সময় বেনেট পুতিনকে কী বিষয়ে বলবেন, তার সারসংক্ষেপ তিনি মাখোঁকে জানিয়েছেন।
এর আগে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আগ্রহের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, বেনেট মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই সংকট নিরসনে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
৭ ঘণ্টা আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগে
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
৯ ঘণ্টা আগে