৫০ বছরেরও বেশি সময় আগে ভেঙে গিয়েছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘বিটলস’। কিন্তু দল না থাকলেও দলের সর্বশেষ গানটি রিলিজ হতে যাচ্ছে আগামী সপ্তাহেই।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার।
গত বসন্তেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই গানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পল। জানিয়েছিলেন—তাঁরা এআই-এর সহযোগিতায় অনেক পুরোনো একটি ক্যাসেট থেকে লেননের সুরটিকে ধারণ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যের সময় অনুযায়ী দুপুর ২টার দিকে গানটির প্রিমিয়ার হবে। আর ১০ নভেম্বর থেকে বিটলসের রেড ও ব্লু অ্যালবামের নতুন রিমাস্টার করা গানগুলোর সংস্করণেও ‘নাও অ্যান্ড দেন’ গানটি প্রদর্শিত হবে।
গানটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বেঁচে থাকা দুই বিটল পল ও রিঙ্গোস্টার জানিয়েছেন, গানটি সম্পূর্ণ করা তাঁদের জন্য পরাবাস্তব এক অভিজ্ঞতা ছিল। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর তাঁদের তাড়া করেছে। বিষয়টিকে বেশ ‘আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পল ম্যাককার্টনি।
গানটির মধ্যে লেননের কণ্ঠ সহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে। তাই এই গানকে বিটলসের একটি ‘সত্যিকারের রেকর্ডিং’ আখ্যা দিয়ে পল বলেন, ‘২০২৩ সালেও বিটলসের সংগীত কাজ করছে এবং একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে—যা মানুষ আগে কখনো শোনেনি। আমি মনে করি, বিষয়টি উত্তেজনাপূর্ণ।’
রিঙ্গোস্টারও জানিয়েছেন, সময়ের ব্যবধানে বহু দূরে রেখে আসা লেননকে আবারও এত কাছাকাছি নিয়ে আসার বিষয়টি দারুণ আবেগপূর্ণ ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘নাও অ্যান্ড দেন’ গানটি জন লেনন লিখেছিলেন। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আততায়ীর গুলিতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২৫ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
১ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে