
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর স্ত্রী ব্রিজিত মাখোঁকে সাইবার বুলিং বা ইন্টারনেটে হেনস্তা করার দায়ে প্যারিসের একটি আদালত ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্রিজিতের লৈঙ্গিক পরিচয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং এই দম্পতির মধ্যকার ২৪ বছরের বয়সের ব্যবধান নিয়ে ‘বিদ্বেষমূলক মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছিল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অধিকাংশ আসামিকে আট মাস পর্যন্ত স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একজনকে আদালতে উপস্থিত না হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
রায়ে বিচারক বলেছেন, অভিযুক্ত আট পুরুষ ও দুই নারী অত্যন্ত অপমানজনক মন্তব্য করার মাধ্যমে ব্রিজিতকে হেয় করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করেন।
এই আসামিদের মধ্যে দুজন স্বাধীন সাংবাদিক দাবি করা নাতাচা রে ও ইন্টারনেটভিত্তিক ভবিষ্যদ্বক্তা আমান্দিন রয় ২০২৪ সালে মানহানির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সে সময় তাঁরা দাবি করেছিলেন, ফ্রান্সের এই ফার্স্ট লেডির কোনো অস্তিত্বই নেই। ব্রিজিতের ভাই জ্যঁ-মিশেল ত্রোনিয়ে লিঙ্গ পরিবর্তন করে তাঁর নাম ব্যবহার করেন।
পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তাঁরা খালাস পান। আপিল আদালত যুক্তি দিয়েছিল, কেউ লিঙ্গ পরিবর্তন করেছে বলাটা সরাসরি কারও ‘সম্মানের ওপর আঘাত’ নয়।
মাখোঁ দম্পতি এখন সেই মামলা সর্বোচ্চ আপিল আদালতে নিয়ে যাচ্ছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রায়ের পর ব্রিজিতের আইনজীবী জ্যঁ এনোকি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপরাধীদের সচেতনতামূলক কোর্স করানো এবং তাঁদের কিছু অ্যাকাউন্ট স্থগিত করা।
ব্রিজিতের আগের সংসারের মেয়ে তিফাঁ অজিয়ের বিচারে সাক্ষ্য দেওয়ার সময় জানান, সাইবার বুলিং তাঁর মায়ের স্বাস্থ্য এবং জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাঁর মাকে এখন পোশাক নির্বাচন এবং চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয়। কারণ তিনি জানেন, এই ষড়যন্ত্রকারীরা তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা তত্ত্ব প্রচার করবে।
২০১৭ সালে ইমানুয়েল মাখোঁ প্রথমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ব্রিজিত একজন ট্রান্সজেন্ডার নারী—এমন ষড়যন্ত্রমূলক তত্ত্ব অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।
ব্রিজিত যখন একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তখন তাঁর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের দেখা হয়। ২০০৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময় ইমানুয়েলের বয়স ছিল ২৯ আর ব্রিজিতের ৫০-এর মাঝামাঝি।

লোহিতসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি ও এর মধ্যবর্তী পেরিম দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি-সমর্থিত সরকারি বাহিনী স্থানটি থেকে
২৮ মিনিট আগে
ব্রিকস সম্মেলনের আগে নয়াদিল্লিতে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাচীন তামিল গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই উপহার ঘিরে আলোচনায় এসেছে তামিল সাহিত্যের অন্যতম বিখ্যাত এই গ্রন্থ, যার রচয়িতা হিসেবে ঐতিহ্যগতভাবে কবি
১ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এই বহরের মধ্যে রয়েছে তাঁর নিজস্ব কৌশলে সাজানো প্রেসিডেনশিয়াল, যা প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। রয়েছে তাঁর সাঁজোয়া অরুস সেনাট লিমুজিনও।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।
৪ ঘণ্টা আগে