
ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাখোঁর মন্ত্রিসভায় আসতে পারেন গ্যাব্রিয়েল আত্তাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক্সে শেয়ার করা এক পোস্টে মাখোঁ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় এলিজাবেথ বোর্ন আমাদের জাতির সেবায় প্রতিদিন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের নারীদের সাহস, প্রতিশ্রুতি ও সংকল্প নিয়ে আপনি আমাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ডানপন্থী বিরোধীদের সমালোচনার মুখে মন্ত্রিসভায় রদবদল নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তিনি শিগগিরই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। গত মাসে পার্লামেন্টে অভিবাসন বিল পাস হওয়ার পর থেকে রাজনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়ছেন মাখোঁ। বিলটি পাস হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
মাখোঁ গত সপ্তাহে অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপের সঙ্গে তাঁর প্রশাসনকে নতুন করে সাজানোর বিষয়ে পরামর্শ করেছেন। যদিও প্রধানমন্ত্রী বোর্নের সঙ্গে বৈঠকের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে।
এদিকে, প্রাথমিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে ফ্রান্সের বর্তমান শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের নাম। তবে মাখোঁর সমালোচকেরা ইতিমধ্যে ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি আনতে ঘাম ছুটে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলোর। এই মধ্যস্থতার অন্যতম মূল দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব দূর করার বিষয়টি অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারি থামানোর মতো, যাদের
২৮ মিনিট আগে
চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-উন। আগামীকাল তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী ‘শান্তি মিশন’ নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একটি দ্বিমুখী শান্তি পরিকল্পনার খসড়া উভয় দেশের হাতে পৌঁছেছে। এক মাস ৫ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর একটি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে...
৩ ঘণ্টা আগে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে