ইতিমধ্যে কারাগারে বন্দী রাশিয়ান বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, একটি চরমপন্থী সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় নাভালনিকে ওই কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এর আগে ২০২১ সালে প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাজধানী মস্কো থেকে ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখভোর একটি বিচ্ছিন্ন কারাগারে ছিলেন তিনি। এই কারাগারে মূলত পুতিন ও ক্রেমলিনের সমালোচকদের বন্দী করে রাখা হয়।
শুক্রবার কারাগারের একটি হলে রুদ্ধদ্বার আদালত পরিচালনা করে নাভালনির বিরুদ্ধে নতুন সাজা ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই সর্বশেষ মামলার শুনানিতে রাশিয়ার সরকারি আইনজীবীরা নাভালনিকে আরও কুখ্যাত একটি কারাগারে ২০ বছর বন্দী করে রাখার আহ্বান জানিয়েছিলেন। ওই কারাগারে সাধারণত রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়।
শুনানির সময় নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘রাশিয়া গরিব মানুষদের কাদা কিংবা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’
ক্রেমলিনের দাবি করেছিল, এই মামলায় তাদের কোনো হস্তক্ষেপ নেই। আদালত যা ঠিক করবে, তা-ই হবে। তবে নাভালনির বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তাঁর সমর্থক গোষ্ঠী ও পশ্চিমা বিশ্ব।

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন স্রেফ খাবার, পানি খোঁজা এবং প্রতিনিয়ত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
৪ ঘণ্টা আগে