
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
সাসেক্সের ডিউক ও ডাচেসের (হ্যারি ও মেগান) মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো চিঠিটি প্রকাশের আগে বিষয়টি তাঁদের জানানো হয়নি। এ কারণে তাঁরা ‘কিছুটা বিস্মিত’ হয়েছেন। তবে রাজপ্রাসাদের সূত্রের দাবি, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চিঠিটি প্রকাশের আগে হ্যারি ও মেগানকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল।
লর্ড চেম্বারলেইনের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার সময় যে সমঝোতা হয়েছিল, সেটিই এখনো কার্যকর। ফলে হ্যারি ও মেগান রাজপরিবারের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁরা ‘হিজ রয়্যাল হাইনেস’ ও ‘হার রয়্যাল হাইনেস’ উপাধিও ব্যবহার করতে পারবেন না এবং সাধারণ নাগরিক হিসেবেই থাকবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, তাঁদের দাতব্য কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। তাঁরা কোনো অনুষ্ঠানে অংশ নিলে সেটিও রাজপরিবারের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে গণ্য হবে না।
২০২০ সালের তথাকথিত ‘স্যান্ড্রিংহাম চুক্তি’ অনুযায়ী, হ্যারি-মেগানের জন্য রাজপরিবারের দায়িত্ব পালন ও একই সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার ‘আংশিক রাজকীয়’ ব্যবস্থা বাতিল করা হয়েছিল। নতুন চিঠিটি সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছে।
এদিকে যুক্তরাজ্যে ফিরে আসার পর হ্যারি-মেগানের নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে। এই সপ্তাহে সরকারি অর্থায়নে তাঁদের কতটা নিরাপত্তা দেওয়া হবে, তা পর্যালোচনা করতে রয়্যাল অ্যান্ড ভিআইপি এক্সিকিউটিভ কমিটি (র্যাভেক) বৈঠকে বসতে পারে। যুক্তরাজ্যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ এর আগেও করেছিলেন হ্যারি।
তবে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। তাদের ভাষ্য, যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থা ‘কঠোর ও প্রয়োজন অনুযায়ী’ পরিচালিত হয়।
আগামী শরতে হ্যারি-মেগানের জনসমক্ষে আসার বেশ কিছু কর্মসূচি রয়েছে। হ্যারি তাঁর দাতব্য সংস্থা, বিশেষ করে ইনভিক্টাস গেমসের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছর বার্মিংহামে বসতে যাচ্ছে ইনভিক্টাস গেমস। অন্য দিকে মেগান অভিনয়ে ফেরার কথা বিবেচনা করছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
১ ঘণ্টা আগে
প্রাণঘাতী বন্যায় নেপাল বিপর্যস্ত। পেরিয়ে গেছে দুই সপ্তাহ। নিখোঁজদের সন্ধান এখনো চলছে। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য জানতে এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের আহ্বান জানাতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের কেউ কেউ সেখানে বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী হার্তোনো পরিবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরকারের বিভিন্ন নীতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যে বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। সিঙ্গাপুর ও লন্ডনে থাকা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় নয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তত ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিদেশে
৩ ঘণ্টা আগে
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলা ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে ছড়িয়ে পড়ার ঝুঁকি আবারও সামনে এনেছে।
৪ ঘণ্টা আগে