
ক্রেমলিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাজি। তবে এটি অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির দিকে এগিয়ে নিতে হবে এবং সংকটের মূল কারণগুলো দূর করতে হবে।
যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নের জবাবে পুতিন প্রথমেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত, তবে এটি এমন হতে হবে যা স্থায়ী শান্তি নিশ্চিত করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে।’
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তাব ভালো, তবে আরও আলোচনা প্রয়োজন।’ এ সময় ইউক্রেনের কুরস্ক অঞ্চলে হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন—যুদ্ধবিরতির অর্থ কী?
পুতিন বলেন, ‘এর ফলে কি সকল বাহিনী প্রত্যাহার করা হবে? যদি তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করে থাকে, তবে কি তাদের ছেড়ে দেওয়া হবে? নাকি ইউক্রেনীয় নেতৃত্ব তাদের আত্মসমর্পণের নির্দেশ দেবে?’
তিনি মত দিয়েছেন, যুদ্ধবিরতি ইউক্রেনকে পুনরায় অস্ত্র সংগ্রহ ও সংগঠিত হওয়ার সুযোগ দিতে পারে, যা রাশিয়ার জন্য একটি কৌশলগত অসুবিধা সৃষ্টি করবে। তিনি বলেন, ‘যদি ৩০ দিনের যুদ্ধবিরতি হয়, তবে এই সময় ইউক্রেন কি জোরপূর্বক সৈন্য সংগ্রহ ও অস্ত্র মজুত করতে পারবে? নাকি নতুন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে?’
তিনি আরও প্রশ্ন করেন, ‘কে যুদ্ধবিরতির শর্ত পর্যবেক্ষণ করবে? কে সিদ্ধান্ত নেবে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে কি না এবং এর জন্য দায়ী কে?’
তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ইঙ্গিত দেন।
সংবাদ সম্মেলনের পাশাপাশি পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন।
ক্রেমলিন প্রকাশিত ওই বিবৃতিতে ন্যাটো দেশগুলোর অস্থিতিশীল কর্মকাণ্ড এবং ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে শত্রুতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করা হয়েছে।
পুতিন ও লুকাশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া ও বেলারুশবিরোধী নীতিকেও আক্রমণাত্মক ও সংঘাতমূলক বলে অভিহিত করেছেন।

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চতুর্থ দিনে গড়িয়েছে। টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর, অভিযানে ব্যবহৃত কিছু অস্ত্রব্যবস্থা বিশ্লেষণের মতো পর্যাপ্ত তথ্য ও ভিডিওচিত্র এখন পাওয়া যাচ্ছে। এই অভিযান একাধিক দিক থেকে প্রথমের সাক্ষী।
১৯ মিনিট আগে
ইরানের দক্ষিণাঞ্চলের গেরাশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদন থেকে এ
১ ঘণ্টা আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলার চূড়ান্ত নির্দেশ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী শব্দ ব্যবহার করেছিলেন, তা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গত শুক্রবার বিকেলে এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় মাত্র ৯টি শব্দের একটি বার্তার মাধ্যমে এই অভিযানের সবুজ
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান...
২ ঘণ্টা আগে