ইতালিতে প্রবল বর্ষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই বন্যায় এখনো অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন। ইতালির মার্শেই প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকারীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে মাত্র দুই তিন ঘণ্টায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আড্রিয়াটিক সাগর তীরবর্তী ওই অঞ্চলের রাজধানী আনকোনার আশপাশের বেশ কয়েকটি শহরে এই বৃষ্টিপাত হয়েছে।
সিয়েরা স্যান অ্যাবোন্দিও শহরের মেয়র লুদোভিকো ক্যাভার্নি ইতালির রাষ্ট্রায়ত্ত বেতার সংস্থা আরএআইকে বলেছেন, ‘এই বিপর্যয় অনেকটাই ভূমিকম্পের মতো।’
দেশটির ফায়ার সার্ভিস কর্তৃক প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, সেনিগালিয়া শহরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী একটি গুহা খালি করার মাধ্যমে সেখান থেকে কয়েকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যেখানে অপর একটি দল ময়লা আবর্জনা অপসারণের একটি পথ পরিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
মার্শেই আঞ্চলিক সরকারের সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান স্তেফানো আগুজ্জি বলেছেন, ‘আমরা যেমনটা ধারণা করেছিলাম তার চেয়েও অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। কম বৃষ্টিপাত হবে ধরে নিয়ে আমরা স্বাভাবিক সতর্কবার্তা জারি করেছিলাম কিন্তু এমনটা হবে তা কেউই আশা করেনি।’

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
৪ ঘণ্টা আগে