ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।

প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সরাসরি বিমান হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডেকে পাকিস্তানের একাধিক সামরিক ও কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগির এই সামরিক অভিযান...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
৪ ঘণ্টা আগে
উত্তর কোরিয়া নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে