
বিগত দুই দিনে ফ্রান্সের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন মুখ নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ রাজনীতিবিদ গ্যাব্রিয়েল আত্তাল এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্তেফান সেজর্ন। দুই মন্ত্রীই সমকামী।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়েছে। আত্তাল এবং সেজর্ন কেবল সমকামীই নন, তাঁরা এক সময়ে পরস্পরের সঙ্গী হিসেবে ছিলেন।
ফরাসি মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের অংশ হিসেবে স্তেফান সেজর্নকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বেছে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে সেজর্নকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন।
ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, আত্তাল ও সেজর্ন দীর্ঘদিন পরস্পরের সঙ্গী ছিলেন। ২০১৮ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেন। স্তেফান সোজের্নে সেই সময় মাখোঁর মন্ত্রিসভায় প্রথমবার প্রবেশ করেন। ধারণা করা হয়, আত্তাল ও সেজর্নর সম্পর্কচ্ছেদ হয়ে গেছে।
এই দুই মন্ত্রী জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করলেও সম্পর্কচ্ছেদের কথা কখনোই স্বীকার করেননি। কিন্তু গত অক্টোবরে ফরাসি কর্তৃপক্ষের কাছে দেওয়া ব্যক্তিগত বিবরণীতে আত্তাল জানিয়েছিলেন, তাঁর কোনো সঙ্গী নেই।

বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে