
ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের বিদ্রোহের পরও এই বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে নিজ দপ্তরে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুধু প্রিগোঝিনই নন, গত ২৯ জুন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে ওই সাক্ষাতের সময় ভাগনার বাহিনীর আরও ৩৪ কমান্ডার ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ভাগনার কমান্ডারদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং ২৪ জুন তাঁদের বিদ্রোহ নিয়ে পুতিন নিজের মূল্যায়ন তুলে ধরেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান।
পেসকভকে উদ্ধৃত করে বিবিসি বলছে, গত ২৪ জুন ব্যর্থ বিদ্রোহের সময় যা ঘটেছে, তা নিয়ে নিজের মূল্যায়ন প্রিগোঝিনকে জানিয়েছেন পুতিন। তিনি ভাগনার কমান্ডারদের অভিযোগগুলো শোনেন। কমান্ডাররা জোর দিয়ে বলেন, তাঁরা পুতিনের কট্টর সমর্থক। রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যেতে চান।
ভাগনার কমান্ডারদের যুদ্ধে অংশগ্রহণের সুযোগের পাশাপাশি তাঁদের বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব দেন পুতিন।
রাশিয়ার সামরিক নেতৃত্বের ওপর ক্ষুব্ধ প্রিগোঝিন ২৪ জুন বিদ্রোহ ঘোষণা করেন। নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এ সময় ইউক্রেন সীমান্তবর্তী বেশ কয়েকটি শহর দখলে নেন ভাগনার যোদ্ধারা। একপর্যায়ে ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পর বিদ্রোহ থামান প্রিগোঝিন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রিগোঝিন বা ভাগনার যোদ্ধাদের ভাগ্যে কী ঘটেছে বা ঘটতে যাচ্ছে, তা এখনো জানা যায়নি।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ থামান। সমঝোতা অনুযায়ী, প্রিগোঝিন ও ভাগনারের যোদ্ধাদের একাংশের বেলারুশে থাকার কথা। তবে তাঁরা কেউ এখন বেলারুশে নেই বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন লুকাশেঙ্কো।

একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে, এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি যাওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাও-এর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
৩৪ মিনিট আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
৩ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে