
ইতালির বেরগামো প্রদেশের কভো শহরে বৈশাখী উৎসবের জমায়েত চলাকালীন এক বন্দুক হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার মাঝরাতের ঠিক কয়েক মিনিট আগে স্থানীয় একটি গুদামঘরে অবস্থিত ‘গুরুদুয়ারা মাতা সাহেব কৌর জি’-র সামনের চত্বরে এই গুলির ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তাঁরা হলেন—কভোর বাসিন্দা রগিন্দর সিং (৪৮) এবং অগ্নাদেলোর বাসিন্দা গুরমিত সিং (৪৮)।
স্থানীয় সংবাদমাধ্যম ‘লা সিসিলিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই উপাসনালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে ভারতীয় কমিউনিটির মানুষেরা সমবেত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে রগিন্দর ও গুরমিত যখন উপাসনালয় থেকে বেরিয়ে আসছিলেন, তখনই ওত পেতে থাকা এক আততায়ী তাঁদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। হামলাকারী গুলি চালিয়েই একটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধানের পর জানিয়েছেন, এটি কোনো তাৎক্ষণিক ঝগড়া বা উত্তেজনার ফল নয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০টি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তিও একজন ভারতীয় এবং তাঁকে প্রায়ই ওই গুরুদুয়ারাতে যাতায়াত করতে দেখা যেত।
হামলার সময় আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে যান; একটি বুলেট তাঁকে ছুঁয়ে বেরিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে ওই এলাকায় বড় পরিসরে বৈশাখী উৎসব উদ্যাপনের কথা ছিল। উৎসবের ঠিক আগেই এই রক্তক্ষয়ী ঘটনায় স্থানীয় ভারতীয় কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ইতালীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
৩৪ মিনিট আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির (এএ) অভিযান আরও তীব্র হয়েছে। সশস্ত্র এই জাতিগত গোষ্ঠীটি দাবি করেছে, তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
২ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন অস্ত্রমানের (উইপন গ্রেড) পারমাণবিক উপাদান উৎপাদনকারী প্ল্যান্ট বা কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দেশ পারমাণবিক শক্তিকে (অস্ত্র) ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে জিততে ব্যর্থ হয়েছে জার্মানি। পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে সেই আসনে হেরে যাওয়ার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী দায় দিয়েছেন রাশিয়াকে। তাঁর দাবি, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কারণে দেশটি ভোট হারিয়ে থাকতে পারে।
৭ ঘণ্টা আগে