রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে।’ বর্তমানে রামাফোসা রাশিয়া সফর করছেন। আফ্রিকার ছয়টি দেশের সঙ্গে শান্তি মিশনের অংশ হিসেবে শনিবার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করার সময় রামাফোসা এ কথা বলেন। বিবিসির খবরে এমনটা জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রতিনিধিদলটির নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন। এ জন্য তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।
কিন্তু পুতিন ওই সময় দাবি করেন, তারা আলোচনা করতে চাইলেও ইউক্রেনই সব সময় এটি প্রত্যাখ্যান করেছে।
আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ‘এই যুদ্ধ শেষ করতে হবে। আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে হবে। আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তাঁর প্রতিনিধিদল খুব স্পষ্ট বার্তা নিয়ে এসেছে। আর সেটা হলো, এই যুদ্ধ শেষ করতে হবে।’
বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছেন, ইউক্রেনের সঙ্গে যেন আরও বেশি যুদ্ধবন্দী বিনিময় করেন এবং যেসব ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে, তাদের দ্রুত সময়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
পুতিন বলেন, ‘এসব শিশুকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে রাশিয়ায় আশ্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে। শিশুরা হলো পবিত্র। আমরা তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছি, তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করছি।’

যুক্তরাষ্ট্র ও হামাস প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে। এমনটাই জানিয়েছে, হামাসের দুটি সূত্র। গাজায় চলমান তথাকথিত যুদ্ধবিরতির ভঙ্গুর চুক্তিটি এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগে
বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায়-সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
২ ঘণ্টা আগে
আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক বহনকারী দাবি করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
৩ ঘণ্টা আগে
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
৪ ঘণ্টা আগে