বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায়-সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নেপালে গত ৫ মার্চ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এই জয়ের পর প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ। গত বছরের সেপ্টেম্বরের দুর্নীতিবিরোধী জেন–জি বিক্ষোভের পর এটিই ছিল দেশটির প্রথম নির্বাচন। নির্বাচনে বালেন্দ্র শাহ এবং তাঁর দলের প্রতিশ্রুতি ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা।
নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে ৩ বছর দায়িত্ব পালনকালে বালেন্দ্র শাহ দুর্নীতিবিরোধী লড়াই এবং সংস্কারবাদী ভাবমূর্তির কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর এই ভাবমূর্তিই তাঁকে শেষ পর্যন্ত সেপ্টেম্বরের জেন–জি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।
মন্ত্রিসভার মুখপাত্র সস্মিত পোখরেল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র কুমার ভাণ্ডারির নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্যানেল গঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের পোখরেল বলেন, ‘আইনি মানদণ্ডের আলোকে প্রমাণের ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালিত হবে...সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এই প্যানেলের প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়ন করবে।’ তবে প্যানেলটি কত দিনের মধ্যে কাজ শেষ করবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
বিশ্লেষকদের ধারণা, ২০০৮ সালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে যারা জনগুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, এমন শত শত রাজনীতিবিদ ও কর্মকর্তা এই তদন্তের আওতায় আসতে পারেন।
চার বছরের পুরোনো দল আরএসপি নির্বাচনের সময় দুর্নীতি নিয়ন্ত্রণকে তাদের অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে সামনে এনেছিল। কয়েক দশক ধরে রাজনীতিতে আধিপত্য বিস্তার করা দলগুলোকে পরাজিত করে তারা এই নিরঙ্কুশ জয় ছিনিয়ে নেয়।

ত্রিপুরা হাইকোর্ট অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত চার বাংলাদেশি নাগরিকের বাকি কারাদণ্ড মওকুফ করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। দুটি মামলায় গত সোমবার বিচারপতি টি আমরনাথ গৌদের বেঞ্চ এই আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয় সফরে আসা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত সফররত বিদেশি নেতাদের হোয়াইট হাউসে স্বাগত জানান।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গাজা পুনরুদ্ধারের জন্য ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। এই অর্থ ছয় মাসে ৬৬টি কর্মসূচিতে ব্যয় করা হবে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, একটি ‘এআই এজেন্ট’ অস্ট্রেলীয় নাগরিকদের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা লঙ্ঘন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে ‘জরুরি বৈশ্বিক সুরক্ষা ব্যবস্থা’ বা গার্ডরেলের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করার...
৩ ঘণ্টা আগে