
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘এই দশকের মধ্যেই ইউরোপকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ আমরা আর আমেরিকার ওপর নির্ভর করতে পারি না।’
তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ৮০০ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি সামরিক শক্তি বৃদ্ধির কর্মসূচি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। ডেনমার্কে সামরিক ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০৩০ সালের মধ্যে এমন একটি কার্যকর ইউরোপীয় যোগাযোগ নেটওয়ার্ক প্রয়োজন, যা সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পরিবহনে সহায়ক হবে। এর জন্য স্থলপথ, বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন জরুরি।’
তিনি আরও বলেন, ‘শুধু সামরিক পরিবহন ব্যবস্থা নয়, বরং আমাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপক বিনিয়োগ করতে হবে।’
উরসুলা ভন ডার লিয়েন সতর্ক করেছেন, ‘রাশিয়া ভবিষ্যতে ইউরোপীয় গণতন্ত্রগুলোর বিরুদ্ধে একটি বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।’
তিনি বলেন, ‘যখন আমাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগ সরিয়ে নিচ্ছে, তখন আমাদের নিরাপত্তা ব্যবস্থা আর আগের মতো নির্ভরযোগ্য থাকছে না। আমরা এখন আবার ক্ষমতার লড়াই এবং প্রভাব বিস্তারের যুগে ফিরে যাচ্ছি।’
তিনি ইউক্রেনের জন্য ‘জয়েন্ট টাস্ক ফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইউক্রেনকে ২০ লাখ আর্টিলারি শেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্ট্রাইক মিসাইল সরবরাহের বিষয়ে ব্রাসেলসে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, ‘ইউরোপ প্রস্তুত। পরিবর্তন অনিবার্য, আর ইতিহাসের প্রবাহে আমাদের ঠেলে দেওয়া হলে চলবে না। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।’

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৬ ঘণ্টা আগে