এই মুহূর্তে চীনের সবচেয়ে আলোচিত পুলিশের নাম ‘ফুজাই’। ছোট্ট চার পায়ে ভর করে লেজ নাড়াতে নাড়াতে এটির হেঁটে চলা কিংবা মুখে লেগে থাকা চওড়া হাসি নজর কাড়ে অনেকের। করগি জাতের কুকুরছানাটি পুলিশের দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ের ওয়েইফাং শহরে রিজার্ভ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে ফুজাইকে।
কুকুরটির নামও বেশ অর্থপূর্ণ। ফুজাই অর্থ ‘ভাগ্যবান বালক’। কুকুরটিকে আসলেই ভাগ্যবান বলে মনে করেন চীনের অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। কারণ, দেশটিতে সরকারি চাকরি সহজলভ্য না হলেও বিশেষ জাতের এই কুকুর সেই সুযোগ পেয়েছে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী খানিকটা হেঁয়ালি করে লিখেছেন, ‘দেখো শানডং! এমনকি করগি ছানাও (সিভিল সার্ভেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে!’
মূলত চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কল্যাণে দেশজুড়ে পরিচিতি পেয়েছে ফুজাই। কুকুরটির নামে ডয়িনে (টিকটকের চীনা সংস্করণ) একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খুলেছে ওয়েইফাং পুলিশ। এতে ফুজাই ছাড়াও অন্য কুকুরদের প্রশিক্ষণের ভিডিও শেয়ার করা হয়।
ফুজাইয়ের বিষয়ে ওয়েইফাং পুলিশের প্রশিক্ষিত কুকুরগুলোকে পরিচালনার দায়িত্বে থাকা ওয়াং ইয়ানান জানান, ‘ফুজাইয়ের পরিবেশগত অভিযোজন ক্ষমতা, অসংবেদনশীলতা, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার ইচ্ছা ও খাবারের প্রতি অনুরাগ এটিকে প্রশিক্ষণ দিতে বিশেষভাবে সহায়তা করেছে।’
মাত্র দুই মাস বয়স থেকেই ফুজাইয়ের প্রশিক্ষণ শুরু হয়। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে কুকুরটিকে পুলিশের বিশেষ বেল্ট পরানো হয়। বর্তমানে ৬ মাস বয়সী এই কুকুর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। একটি ভিডিওতে ফুজাইকে গাড়ির নিচে পটকা খুঁজে বের করার অনুশীলন করতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৫ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৬ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৬ ঘণ্টা আগে